
শেষ আপডেট: 29 December 2022 09:09
দ্য ওয়াল ব্যুরো: বিয়ে হয়েছে ৬ বছর আগে। সেই ২০১৬ সালে। কিন্তু বিয়ের পর একদিনও ঘনিষ্ঠ হননি দুজন। বেশ কয়েকবার স্ত্রী (wife) যৌন সঙ্গমে লিপ্ত হওয়ার চেষ্টা করলেও রাজি হননি তাঁর স্বামী (husband)। পরে জানতে পারেন, সেই যুবক সমকামী (gay)। একাধিক পুরুষের সঙ্গেও বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে তাঁর। এই নিয়ে প্রায়দিনই দুজনের মধ্যে বাদানুবাদ শুরু হত। এরপর থেকেই স্ত্রীকে নানা ভাবে অত্যাচার করতে শুরু করে সেই ব্যক্তি। স্বামীর বিরুদ্ধে এ হেন অভিযোগ তুলে আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই মহিলা। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে।
জানা গেছে, বিয়ের দুবছর পর ২০১৮ সালেই ম্যাজিস্ট্রেট কোর্টে স্বামী এবং শাশুড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা দায়ের করেন সেই মহিলা। তিনবছর ধরে মামলাটি চলার পর ২০২১ সালে সেই ব্যক্তিকে খোরপোশ (compensation) দেওয়ারও নির্দেশ দেয় আদালত। তাঁর স্বামীকে এক লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন বিচারক। তা ছাড়াও প্রতি মাসে সেই ব্যক্তিকে অভিযোগকারিণীর কাছে ১৫ হাজার টাকা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
যদিও সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে অভিযোগকারিণীর স্বামী সেশনস কোর্টের দ্বারস্থ হন। উল্লেখ্য, ২০১৮ সাল থেকেই স্বামীর ঘর ছেড়ে আলাদা থাকেন সেই মহিলা। আদালতে সেই মহিলা জানান, স্বামীর ফোনে কী কী আছে, তা একদিন খতিয়ে দেখার চেষ্টা করেন তিনি। এরপর ফোন খুলতেই দেখেন, সেখানে তাঁর স্বামী সহ একাধিক পুরুষের নগ্ন ছবি খুঁজে পান। সেই ছবিগুলি দেখে ভীষণভাবে মানসিক আঘাত পান ওই মহিলা। রীতিমতো ভেঙে পড়েন তিনি। তারপরেই স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন।
জরায়ুর বাইরে বাড়ছিল ভ্রূণ, অস্বাভাবিক রক্তক্ষরণ, মা ও সন্তানকে বাঁচাল কলকাতার হাসপাতাল