Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাটিতে পড়ে স্ত্রীর নলিকাটা দেহ, পাশেই ঝুলছেন স্বামী! খড়দহে দম্পতির রহস্যমৃত্যু

মাটিতে পড়ে স্ত্রীর নলিকাটা দেহ, পাশেই ঝুলছেন স্বামী! খড়দহে দম্পতির রহস্যমৃত্যু

শেষ আপডেট: 1 October 2023 15:16

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: দম্পতির দেহ উদ্ধার ঘিরে রহস্য ঘনিয়েছে খড়দহে। স্থানীয়দের অভিযোগ স্ত্রীকে খুন করার পরেই আত্মঘাতী হয়েছেন স্বামী। রবিবার ছুটির দিনে খড়দহের রুইয়া থানা এলাকার বটতলায় জোড়া অস্বাভাবিক মৃত্যর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।  

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম পূজা ও পাপ্পু সাউ। প্রতিদিনের মতোই এদিন পূজা ও পাপ্পুর বাড়িতে এসেছিলেন তাঁদের পরিচারিকা। দরজা খোলা দেখে ঘরে ঢুকে আতঁকে ওঠেন ওই মহিলা। দেখেন, রক্তে ভেসে যাচ্ছে ঘর। মেঝেতে গলার নলি কাটা অবস্থায় পড়ে রয়েছেন পূজা। তাঁর পাশে গলায় দড়ির ফাঁস দিয়ে ঝুলছেন স্বামী পাপ্পু। পরিচারিকার চিৎকারের প্রতিবেশীরা ছুটে আসেন। ওই বীভৎস দৃশ্য দেখে তড়িঘড়ি রহড়া থানায় খবর দেন। 

দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।

স্থানীয় সূত্রে থেকে জানা গিয়েছে, আট-ন বছর আগেই পাপ্পুর আর পূজার বিয়ে হয়। তাদের একটি কন্যাসন্তানও রয়েছে। প্রতিদিন ভোরে মেয়েকে মামাবাড়িতে রেখে আসতে পূজা। তাই ঘটনার সময় সে বাড়ি ছিল না।
 
পুলিশ জানিয়েছে, কয়েকদিন ধরেই দম্পতি আর্থিক অবস্থা ভালো যাচ্ছিল না। তাই নিয়ে উদ্বেগে ছিলেন দুজনেই। ইতিমধ্যে দুটি দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

মৃতদের আত্মীয়রা জানিয়েছেন, স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালই ছিল। আর পাঁচটা দম্পতির মধ্যে যেমন অশান্তি হয় তেমনই হত। আবার মিটেও যেত। ঠিক কী কারণে এমন ঘটে গেল, সেবিষয়ে তাঁরা কিছুই বুঝতে পারছেন না। 

স্থানীয়দের দাবি, আর্থিক অনটনের কারণের পাপ্পু স্ত্রীকে খুন করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। যদিও পুলিশের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তাঁদের দাবি, ঘটনাটি তদন্ত সাপেক্ষ। এটা খুন না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই বোঝা যাবে।


```