Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জেনারেল কামরাকে মহিলা কামরা করা হল কেন? নামখানা লাইনে রেল অবরোধে নিত্যযাত্রীরা

জেনারেল কামরাকে মহিলা কামরা করা হল কেন? নামখানা লাইনে রেল অবরোধে নিত্যযাত্রীরা

রেললাইন অবরোধে যাত্রীরা।

শেষ আপডেট: 16 April 2025 11:31

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি আরও একটি জেনারেল কামরাকে (general compartment) মহিলা কামরা (women's compartment) করে দিয়েছে রেল। এর প্রতিবাদে সাধারণ রেল যাত্রীদের ক্ষোভ ছিলই। বুধবার তার বর্হিপ্রকাশ ঘটল শিয়ালদহ দক্ষিণ শাখার নামখানা ও লক্ষ্মীকান্তপুর লাইনে।

মহিলা কামরা বাড়ানোর প্রতিবাদে এদিন সকাল থেকে  নামখানা ট্রেন লাইনে অবরোধ (Passengers Rail Blocked) শুরু করেছে নিত্যযাত্রীরা। দক্ষিণ বারাসাত,  জয়নগর ও বহুরু স্টেশানে চলছে বিক্ষোভ। ঘটনার জেরে ব্যস্ত দিনে সকাল থেকেই সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল স্তব্ধ। ফলে কাজে বেরিয়েও রাস্তায় আটকে পড়েছেন বহু মানুষ।

গত বছরের মাঝামাঝি সময়ে যাত্রীদের দাবি মেনে লোকাল ট্রেনের বগি সংখ্যা ৯ থেকে ১২ করা হয়েছে। এর মধ্যে মহিলা কামরা ২টি ও ভেন্ডার ২টি। সাধারণ কামরা এতদিন ছিল ৮টি। সম্প্রতি লোকাল ট্রেনের আরও একটি কামরাতে মহিলা কামরা করার জেরে সাধারণ কামরার সংখ্যা কমে সেই সাতে দাঁঁড়িয়েছে।

নিত্যযাত্রীদের কথায়, "তাহলে ৯ থেকে ১২টি কামরা করে কী লাভ হল? সমস্যা তো যে তিমিরে ছিল তাতেই রয়ে গেল"।

রেল কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে নতুন মহিলা কামরা প্রত্যাহারের ঘোষণা না করা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যাত্রীরা। এ ব্যাপারে রেলের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ যাত্রীদের আশ্বস্ত করে পরিস্থিতি স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু করেছেন রেলের কর্তারা। 

যাত্রীদের অভিযোগ, লেডিস কামরা বাড়ানোর ফলে সাধারণ কামরায় চাপ বেড়েছে। সেখানে তিল ধারণের জায়গা নেই। অথচ লেডিস কামরা ফাঁকা থাকছে। 

তাঁদের দাবি, যদি মহিলা কামরা বাড়াতেই হয়, তাহলে রেল নতুন কামরা যোগ করুক। জেনারেল কামরাকে লেডিস কামরা করা যাবে না। 


```