Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রতিমা শিল্পের পীঠস্থানেই পুজো পায় না বিশ্বকর্মা, কেন?

দ্য ওয়াল ব্যুরো : শিল্পের দেবতা বিশ্বকর্মা (Vishwakarma)। ছোট-বড় কলকারখানা থেকে শুরু করে তাঁতিপাড়া, সোনার দোকান, ভ্যান রিকশ থেকে বাস, ট্রাক সর্বত্র পুজো পান বিশ্বকর্মা। পাড়ায় পাড়ায় চলে বিশ্বকর্মার আরাধনা। ছোট-বড় মূর্তিতে মণ্ডপ সেজে ওঠে।

প্রতিমা শিল্পের পীঠস্থানেই পুজো পায় না বিশ্বকর্মা, কেন?

শেষ আপডেট: 16 September 2021 16:13

দ্য ওয়াল ব্যুরো : শিল্পের দেবতা বিশ্বকর্মা (Vishwakarma)। ছোট-বড় কলকারখানা থেকে শুরু করে তাঁতিপাড়া, সোনার দোকান, ভ্যান রিকশ থেকে বাস, ট্রাক সর্বত্র পুজো পান বিশ্বকর্মা। পাড়ায় পাড়ায় চলে বিশ্বকর্মার আরাধনা। ছোট-বড় মূর্তিতে মণ্ডপ সেজে ওঠে। তাই এই পুজো ঘিরে থাকে সাজসাজ রব। তবে শিল্পের অন্যতম আঁতুরঘর 'কুমোরটুলি' থেকে ব্রাত্য বিশ্বকর্মা! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। থরেথরে তৈরি হয় বিশ্বকর্মার মূর্তি। বেচাকেনা চলে নিজের ছন্দে। কিন্তু পুজো হয় না এই পাড়ায়। কারণ খুঁজতে গিয়ে জানা গেল বিশ্বকর্মা পুজো পেরোলেই দুর্গাপুজোর থাকে সময়ের অপেক্ষায়। কাজ থাকে প্রচুর। সেই কাজ সামলে আলাদা করে আর বিশ্বকর্মা পুজো হয় না কুমোরটুলিতে। সময়ের অভাবে বিশ্বকর্মা পুজো হয়ে ওঠে না কুমোর পাড়ায়। "বিশ্বকর্মা পুজোর দিনেও হাতে প্রচুর কাজ থাকে। দুর্গা ঠাকুরের কাজ। একটুকুও ফুরসৎ নেই। তাই একটা পুজো করতে যা সময়ের প্রয়োজন সেই সময় থাকে না।" জানালেন মৃৎশিল্পী অশোক পাল। একই কথা বলেন শিল্পী অখিল পাল।

তবে কি কোনো পুজোই হয় না কুমোরটুলি অন্দরে? হয়, বছরে যে সময় ঠাকুর গড়ার চাহিদা থাকে না, ব্যস্ততা থাকে না। তেমন সময়েই এখানে পুজো হয়। সেখানে কালী ঠাকুর থেকে ব্রহ্মা, এমনকি গোপালেরও পুজো হয় তখন।

সময়টা কখন? দোলের আগে কুমোরটুলি মেতে ওঠে উৎসবের আনন্দে। অখিলবাবুর কথায়, "বছরে একটাই পুজো হয় আমাদের এখানে। সেখানে কালী ঠাকুর থেকে ব্রহ্মা সবার পুজো হয়।" নিজেরাই চাঁদা তুলে পুজো।করা হয় সেখানে। কারণ, "সেই সময় কাজের চাপ কম থাকে, তাই সময় পুজো করি" জানালেন অশোক পাল।

ব্যস্ততার মধ্যে মূর্তি তৈরি হচ্ছে অহরহ। সকাল থেকেই পাল্টে যায় কুমোরটুলির চিত্র। সব ঠাকুরেরই বায়না থাকে মৃৎ শিল্পের সবচেয়ে বড় মহল্লায়। তাই আলাদা করে করা হয়ে ওঠে না বিশ্বকর্মার আরাধনা। কারণ একটাই, সময়ের অভাব।

```