শাহরুখের সঙ্গে ভোটের বুথে ছোট্ট আব্রাম, কেন ?
দ্য ওয়াল ব্যুরো: ছোট ছেলের হাত ধরে ভোট দিতে পৌঁছে গেলেন বাবা। ভোটের দিন এ ছবি আমরা হামেশাই দেখি। তবে খবর হয় তখনই, যদি সেই বাবার নাম হয় শাহরুখ খান। হ্যাঁ, বলিউডের কিং খান মুম্বইয়ের ভোট উৎসবে সামিল হয়েছেন তাঁর ছোট ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে।
শেষ আপডেট: 30 April 2019 12:13
দ্য ওয়াল ব্যুরো: ছোট ছেলের হাত ধরে ভোট দিতে পৌঁছে গেলেন বাবা। ভোটের দিন এ ছবি আমরা হামেশাই দেখি। তবে খবর হয় তখনই, যদি সেই বাবার নাম হয় শাহরুখ খান। হ্যাঁ, বলিউডের কিং খান মুম্বইয়ের ভোট উৎসবে সামিল হয়েছেন তাঁর ছোট ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে।
দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন। মুম্বইতে অনেক সেলেবকেই আঙুলে নীল কালি দিয়ে সোশ্যাল নেটওয়ার্কে তাঁদের ভোট দেওয়ার ছবি পোস্ট করতেও দেখা গেছে। সেই তালিকায় বচ্চন পরিবার থেকে আমির খান, রণবীর কাপুর, রণবীর সিং, মাধুরী দিক্ষিত, সলমন খান, অর্জুন কাপুর প্রায় সকলকেই দেখা গেছে। শুধু আলিয়া ভাট এবং অক্ষয় কুমারকে দেখা যায়নি তাঁরা ভারতীয় নাগরিক না হওয়ায়।

আমরা ছোটবেলায় অনেক কিছুই তো মা বাবার কাছেই প্রথম শিখি। বাকি অনেক কিছু যদিও বন্ধুরা দায়িত্ব নিয়ে শিখিয়েও দেয়। আব্রাম শাহরুখের তৃতীয় এবং এখনও অবধি ছোট সন্তান। ২০১৩ তে জন্মেছে আব্রাম। সারোগেসির মাধ্যমে এই সন্তান নিয়েছেন শাহরুখ এবং গৌরী খান। তারপর থেকেই চর্চায় থেকেছে আব্রাম।
এবার তাকে নিয়ে কেন ভোটের লাইনে শাহরুখ! এই প্রশ্ন যখন ঘোরাঘুরি করছে তাঁর ফ্যানেদের মধ্যে , তখন সোশ্যাল নেটওয়ার্কে কিং খানের একটি পোস্ট তাঁদের কৌতূহল মেটাচ্ছে।
আসলে ছোট্ট আব্রাম ‘বোটিং’ আর ‘ভোটিং’ এর তফাৎ বোঝে না। সে এই ভোটিং শুনে বারবার ভাবছিল আসলে এটা বোটিং। তাই আসলে ভোটিং আর বোটিং কতটা আলাদা, সেটা বোঝাতেই এই বছর ৬-এর খুদেকে নিয়ে মুম্বইতে ভোট উৎসবে সামিল হতে দেখা গেল কিং খানকে। সঙ্গে ছিলেন স্ত্রী গৌরী খানও। মা বাবার সাথে লোকসভা নির্বাচনের এই ভোটিং আসলে কী, দেখে এল আব্রাম।