Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন এখনও বাতিল হল না কেন? সুদীপ্ত রায়ের কৈফিয়ত চাইল আইএমএ বেঙ্গল

স্রেফ শোকজ করেই কেন দায় সারল রাজ্য মেডিক্যাল কাউন্সিল? কেন এখনও সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করা হল না?

 সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন এখনও বাতিল হল না কেন? সুদীপ্ত রায়ের কৈফিয়ত চাইল আইএমএ বেঙ্গল

সুদীপ্ত রায় ও সন্দীপ ঘোষ।

শেষ আপডেট: 17 September 2024 22:25

দ্য ওয়াল ব্যুরো: আরজি করে ডাক্তারি ছাত্রী খুনে তথ্য লোপাট-ষড়যন্ত্র এবং দুর্নীতির র অভিযোগ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। ইতিমধ্যে চিকিৎসকদের বেশ কয়েকটি সংগঠন সন্দীপকে বরখাস্তও করেছে। 

কিন্তু স্রেফ শোকজ করেই কেন দায় সারল রাজ্য মেডিক্যাল কাউন্সিল? কেন এখনও সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করা হল না? এই প্রশ্ন তুলে আইএএ-র রাজ্য মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান সুদীপ্ত রায়ের কাছে কৈফিয়ত চাইল ইন্ডিয়ান মেডিক্য়াল অ্যাসোসিয়েশন।

একই সঙ্গে 'ব্যক্তিগত সম্পর্ক' দূরে সরিয়ে রেখে অবিলম্বে রেজিস্ট্রেশন বাতিল করার নির্দেশও দেওয়া হয়েছে। 

এদিন ইন্ডিয়ান মেডিক্য়াল অ্যাসোসিয়েশনের তরফে রাজ্য মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান সুদীপ্ত রায়ের কাছে জানতে চাওয়া হয়েছে, 'এ ব্যাপারে সন্দীপ ঘোষকে গত ৭ সেপ্টেম্বর শোকজ করা হয়েছিল। ৩ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। এখনও পর্যন্ত তিনি শোকজের জবাব দেননি। আমরা জানতে চাই, তারপরেও কেন সংবিধান মেনে তাঁর রেজিস্ট্রেশন বাতিল করলেন না'?'

এ ব্যাপারে সুদীপ্ত রায়ের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। প্রসঙ্গত, এদিন সকাল থেকে চিকিৎসক সুদীপ্ত রায়ের বাড়ি, নার্সিংহোম, বাগানবাড়িতে তল্লাশিতে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সকাল সাড়ে নটা থেকে শুরু হওয়া ওই তল্লাশি অভিয়ান চলছে রাত সাড়ে টায় এই প্রতিবেদন লেখার সময়েও। 

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, আরজি করের আর্থিক দুর্নীতির সূত্রেই এই তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

 '


```