Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পার্থ চট্টোপাধ্যায়ের জামিন নয় কেন? সিবিআইকে দু’সপ্তাহের মধ্যে হলফনামা দিতে বলল শীর্ষ আদালত

নিয়োগ দুর্নীতি মামলায় একে একে অন্যরা জামিন পেয়ে গেলেও দু'বছরের বেশি সময় ধরে জেলবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

পার্থ চট্টোপাধ্যায়ের জামিন নয় কেন? সিবিআইকে দু’সপ্তাহের মধ্যে হলফনামা দিতে বলল শীর্ষ আদালত

পার্থ চট্টোপাধ্যায়।

শেষ আপডেট: 20 March 2025 12:24

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)  জামিন নয় কেন? কারণ জানতে চেয়ে সিবিআইকে (CBI) হলফনামা জমা দিতে বলল শীর্ষ আদালত (Supreme Court)। 

নিয়োগ দুর্নীতি মামলায় একে একে অন্যরা জামিন পেয়ে গেলেও দু'বছরের বেশি সময় ধরে জেলবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সম্প্রতি  কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চের বিচারপতি তপোব্রত চক্রবর্তীও পার্থর জামিন খারিজ করে দিয়েছিলেন। এরপরই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। ওই মামলাতেই এদিন  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দু’সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

২০২২ সালের ২৩ জুলাই নাকতলার বাড়ি থেকে পার্থকে গ্রেফতার করেছিল ইডি। তখন থেকেই জেলবন্দি পার্থ। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়, পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ-সহ অন্যরা প্রায় সকলেই জামিনে মুক্ত।

এরই মধ্যে পার্থর বিপদ বাড়িয়ে নিয়োগ মামলায় রাজসাক্ষী হয়েছেন তাঁরই জামাই কল্যাণময় ভট্টাচার্য। গত সপ্তাহে আদালতে তাঁর বয়ানও রেকর্ড করা হয়েছিল। সূত্রের খবর সেখানেই কোটি কোটি টাকার হিসেব দিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামাই (Son In Law)। অর্থাৎ, নিযোগ মামলায় আরও বিপাকে পার্থ। এখন দেখার শীর্ষ আদালতে পার্থর বিষয়ে কী হলফনামা দাখিল করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এদিকে আবারও অসুস্থ হয়ে পড়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, প্রেসিডেন্সি জেলের হাসপাতাল থেকে পার্থকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করে বিশেষ মেডিক্যাল বোর্ড গঠনের জন্য আদালতে আবেদন জানিয়েছেন পার্থর আইনজীবী।


```