Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ধর্মেন্দ্রর বাড়িতে তল্লাশি নয় কেন? নিট কাণ্ডে এজেন্সি নিয়ে বড় প্রশ্ন অভিষেকের

নিট কেলেঙ্কারি কাণ্ডে এজেন্সির ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ধর্মেন্দ্রর বাড়িতে তল্লাশি নয় কেন? নিট কাণ্ডে এজেন্সি নিয়ে বড় প্রশ্ন অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 21 July 2024 15:24

দ্য ওয়াল ব্যুরো: নিট কেলেঙ্কারি কাণ্ডে এজেন্সির ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

২০২২ সালের ২২ জুলাই গভীর রাতে বাংলার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তখন থেকেই জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। ওই প্রসঙ্গ টেনে এদিন ধর্মতলার শহিদ মঞ্চ থেকে অভিষেক বলেন, "সেদিন যদি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালানো হতে পারে, তাহলে দেশের সবচেয়ে বড় কেলেঙ্কারি, নীট কেলেঙ্কারির কারণে কেন্দ্রের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে তল্লাশি হবে না কেন?"

খানিক থেমে জবাবও দিয়েছেন অভিষেক নিজেই। বলেছেন, "ওদের কাছে ইডি, সিবিআই আছে বিচারালয়ের একাংশ আছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে সাধারণ মানুষ আছে।"

ভোটের সময় এজেন্সির সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল। এদিন সেই প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, "যারা বলেছিল তৃণমূল কংগ্রেসকে সাফ করে দেবো, তারা আজকে নিজেরাই সাফ। কারণ, তৃণমূলের সঙ্গে রয়েছেন সাধারণ মানুষ।" 

প্রসঙ্গত, প্রশ্নফাঁস কাণ্ডে এর আগে কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দাবি করেছিলেন, প্রশ্ন খুব বেশি ছড়ায়নি। এমনকী কেন্দ্রের তরফে জমা দেওয়া হলফনামায় আদালতে এও বলা হয়ে, শুধুমাত্র আশঙ্কার কারণে নিট-ইউজির ২৩ লক্ষ পরীক্ষার্থীকে নতুন করে পরীক্ষার চাপে ফেলতে চান না তাঁরা। বরং, কোনও অযোগ্য পরীক্ষার্থী যাতে কোনওভাবে সুবিধা না পায়, সেটা নিশ্চিত করা হচ্ছে।

অভিষেক এদিনের মঞ্চ থেকে বলেন,  "এত বড় দুর্নীতি। তারপরও শিক্ষামন্ত্রীকে ন্যূনতম জেরা পর্যন্ত করেনি কেন্দ্রীয় সংস্থা।" তবে প্রশ্নফাঁস কাণ্ডে অভিষেক যেভাবে পার্থ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করেছেন তাতে বিষয়টি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। বস্তুত, শিক্ষা দুর্নীতির অভিযোগ এবং বান্ধবীর বাড়ি থেকে নগদ ৫১ কোটিরও বেশি টাকা উদ্ধারের পরপার্থকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল। মন্ত্রিসভা থেকেও বাদ পড়েন। যদিও আদালতে বারে বারেই প্রাক্তন শিক্ষামন্ত্রী দাবি করেছেন., তিনি নির্দোষ, তাঁকে ফাঁসানো হয়েছে।


```