Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

প্রধানমন্ত্রী ব্যাঙ্কগুলিকে আমার টাকা ফেরত নিতে বলছেন না কেন, টুইট বিজয় মাল্যর

দ্য ওয়াল ব্যুরো : বুধবার ষোড়শ লোকসভার অধিবেশন শেষ হওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পলাতক শিল্পপতিদের কথা উল্লেখ করেছিলেন। তার ২৪ ঘণ্টার মধ্যেই লন্ডন থেকে শিল্পপতি বিজয় মাল্য টুইট করে বললেন, তিনি ব্যাঙ্কগুলিকে টাকা ফেরত দিতে চান। তিনি ঋ

প্রধানমন্ত্রী ব্যাঙ্কগুলিকে আমার টাকা ফেরত নিতে বলছেন না কেন, টুইট বিজয় মাল্যর

শেষ আপডেট: 14 February 2019 07:46

দ্য ওয়াল ব্যুরো : বুধবার ষোড়শ লোকসভার অধিবেশন শেষ হওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পলাতক শিল্পপতিদের কথা উল্লেখ করেছিলেন। তার ২৪ ঘণ্টার মধ্যেই লন্ডন থেকে শিল্পপতি বিজয় মাল্য টুইট করে বললেন, তিনি ব্যাঙ্কগুলিকে টাকা ফেরত দিতে চান। তিনি ঋণ শোধ না করে পালাননি। বৃহস্পতিবার বিজয় মাল্য টুইট করেছেন, পার্লামেন্টে প্রধানমন্ত্রী যে ভাষণ দিয়েছেন, তা আমি শুনেছি। তিনি নিশ্চয় ভালো বক্তা। আমি লক্ষ করেছি, তিনি কারও নাম না করে বলেছেন, একজন ৯ হাজার কোটি টাকা চুরি করে পালিয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে যা প্রকাশিত হয়েছে, তাতে মনে হয়, তিনি আমার কথাই বলতে চেয়েছেন। এর আগে ২০১৮ সালের জুন মাসে টুইটারে বিজয় মাল্য দু’টি চিঠি প্রকাশ করেন। ২০১৬ সালে তিনি চিঠি দু’টি লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অর্থমন্ত্রী অরুণ জেটলিকে। তাতে তিনি ন্যায়বিচারের জন্য আবেদন জানিয়েছিলেন। বৃহস্পতিবার মাল্য প্রশ্ন তোলেন, আমি যে টাকা দিতে চাইছি, তা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিচ্ছেন না কেন? তাহলে তো তিনি দাবি করতে পারবেন, কিংফিশারকে যে টাকা ঋণ দেওয়া হয়েছিল, তার পুরোটাই উদ্ধার করতে পেরেছেন। একইসঙ্গে তিনি বলেন, আমি কর্ণাটক হাইকোর্টেও আবেদন জানিয়েছিলাম, ঋণ নিয়ে একটা রফা করা হোক। কেউ বলতে পারবেন না আমি মিথ্যা কথা বলছি। ঋণ ফেরত দেওয়ার জন্য আমি সৎভাবেই চেষ্টা করেছিলাম। ব্যাঙ্কগুলি কিংফিশারের টাকা ফেরত নিচ্ছে না কেন? মিডিয়া রিপোর্টের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি শুনলাম, এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট নাকি বলেছে, আমি নিজের সম্পত্তি গোপন করতে চেয়েছি। আমি যদি সম্পত্তি গোপন করে থাকি, তাহলে কোর্টের সামনে নিজের ১৪ হাজার কোটি টাকার সম্পদের হিসাব দিলাম কেন? আমার বিরুদ্ধে জনমত প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। তবে এতে আশ্চর্যের কিছু নেই। ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব সাজিদ জাভেদ সম্প্রতি মাল্যকে ভারতে পাঠানোর একটি নির্দেশে সই করেছেন। দু’মাস আগে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্ট মাল্যর বিরুদ্ধে ভারত সরকারের প্রমাণপত্র গ্রহণ করে ও তাঁকে ভারতে পাঠানোর আবেদন মঞ্জুর করে। মাল্যর বিরুদ্ধে ঋণ শোধ না করে বিদেশে পালিয়ে যাওয়ার অভিযোগ করেছিল ভারতের ১৭ টি ব্যাঙ্ক। তাঁর বিরুদ্ধে তদন্ত করে সিবিআই ও ইডি। গত ৫ জানুয়ারি মুম্বইয়ের বিশেষ আদালত মাল্যকে ‘পলাতক অর্থনৈতিক অপরাধী’ বলে চিহ্নিত করে। https://twitter.com/TheVijayMallya/status/1095843079599333382 https://twitter.com/TheVijayMallya/status/1095843887111946243 https://twitter.com/TheVijayMallya/status/1095846081060065280

```