Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পিতৃত্ব প্রমাণে সর্বদা ডিএনএ টেস্ট নয়, এমন কথা কেন বলল সুপ্রিম কোর্ট

দ্য ওয়াল ব্যুরো: পিতৃত্ব প্রমাণের (proof of paternity) মামলায় হামেশাই ডিএনএ পরীক্ষার (DNA test) নির্দেশ দিয়ে থাকে নিম্ন আদালত। অনেক ক্ষেত্রে অভিযোগকারীর দাবি মেনে পুলিশও এই পরীক্ষা করায়। ডিএনএ টেস্টে চূড়ান্তভাবে জানা সম্ভব আইনি পিতাই সন

পিতৃত্ব প্রমাণে সর্বদা ডিএনএ টেস্ট নয়, এমন কথা কেন বলল সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 22 February 2023 04:05

দ্য ওয়াল ব্যুরো: পিতৃত্ব প্রমাণের (proof of paternity) মামলায় হামেশাই ডিএনএ পরীক্ষার (DNA test) নির্দেশ দিয়ে থাকে নিম্ন আদালত। অনেক ক্ষেত্রে অভিযোগকারীর দাবি মেনে পুলিশও এই পরীক্ষা করায়। ডিএনএ টেস্টে চূড়ান্তভাবে জানা সম্ভব আইনি পিতাই সন্তানের জন্মদাতা, নাকি অন্য কেউ।

সুপ্রিম কোর্ট একটি মামলায় বলেছে, কথায় কথায় ডিএনএ টেস্ট করানো যাবে না। আদালতের বক্তব্য, তদন্তকারীদের আগে নিশ্চিত হতে হবে, সন্তান জন্ম নেওয়ার আগে আইনি পিতা-মাতার যৌন সম্পর্কের সুযোগ ছিল কিনা।

সর্বোচ্চ আদালতের বক্তব্য, ভারতীয় তথ্যপ্রমাণ আইনের ১১২ নম্বর ধারায় স্বামী-স্ত্রীর সম্পর্কের বিস্তারিত বর্ণনা রয়েছে। তাতে তাদের স্বাভাবিক শারীরিক সম্পর্কের বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করা আছে। পিতৃত্ব প্রমাণের মামলায় আইনের ওই ধারায় বর্ণিত বিবরণ যথেষ্ট। একমাত্র বিশেষ পরিস্থিতিতে ডিএনএ টেস্ট করানো যেতে পারে।

আদালত কেন এমন কথা বলল? সুপ্রিম কোর্টের বিচারপতি ভি রামাসুব্রাহ্মনিয়ান এবং বিভি নাগারত্নার বেঞ্চ বলেছে, ডিএনএ টেস্টের ফলে সন্তানের উপর প্রবল মানসিক চাপ তৈরি হয়। একটা সময় তা সন্তানের জীবনকে বিপন্ন করে তোলে।

আদালতের বক্তব্য, একজন মহিলা অন্য পুরুষের ঘনিষ্ঠ হলেই সন্তানের পিতৃত্ব নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। পিতৃত্ব নিয়ে প্রশ্ন তোলার জন্য এটি প্রাথমিক বিচার্য হতে পারে না। গর্ভধারণের সময় স্বামী স্ত্রীর সঙ্গে সহবাস করেননি, এমন চূড়ান্ত প্রমাণ না থাকলে তথ্যপ্রমাণ আইনের আধারেই পিতৃত্ব বিরোধ মামলার নিষ্পত্তি করতে হবে।

হার না মানার লড়াই! ছাঁটাই করেছিল গুগল, ৭ জন প্রাক্তন কর্মী মিলে খুলে ফেললেন নতুন সংস্থা


```