Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'দাদা'কে নবান্ন অভিযানে থাকার আহ্বান চাকরিহারাদের, সৌরভ বললেন, 'আমায় রাজনীতিতে জড়াবেন না'

গত মঙ্গলবার চাকরিহারা ঐক্যমঞ্চের তিন প্রতিনিধি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বেহালার বাড়িতে গিয়েছিলেন। তাঁদের আবদার ছিল 'দাদা' যেন নবান্ন অভিযানে (Nabanna Abhiyan) পাশে থাকেন।

'দাদা'কে নবান্ন অভিযানে থাকার আহ্বান চাকরিহারাদের, সৌরভ বললেন, 'আমায় রাজনীতিতে জড়াবেন না'

সৌরভ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: 18 April 2025 17:12

দ্য ওয়াল ব্যুরো: গত মঙ্গলবার চাকরিহারা ঐক্যমঞ্চের তিন প্রতিনিধি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বেহালার বাড়িতে গিয়েছিলেন। তাঁদের আবদার ছিল 'দাদা' যেন নবান্ন অভিযানে (Nabanna Abhiyan) পাশে থাকেন। কিন্তু সৌরভ স্পষ্ট করে জানিয়ে দিলেন, তাঁকে যেন রাজনীতির মধ্যে না জড়ানো হয়।

আগামী ২১ তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চ (SSC Job Deprived)। সেই অভিযানে সৌরভকে পাশে চেয়ে আমন্ত্রণপত্র দিতে নববর্ষের সন্ধ্যায় তাঁর বেহালার বাড়িতে যান মঞ্চের তিন প্রতিনিধি। হাতে ছিল সাদা খাম। তার উপর সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম লেখা। যদিও সৌরভ সেই সময় বাড়িতে ছিলেন না। দেখাও হয়নি প্রতিনিধিদের সঙ্গে।

বরাবরই তিনি রাজনীতি থেকে নিজেকে যথাসম্ভব দূরে রাখার চেষ্টা করলেও রাজনীতি তাঁর পিছু ছাড়ে না। এমন পরিস্থিতিতে কথা উঠছিল, সৌরভ কী সিদ্ধান্ত নেন। শুক্রবার তাঁর বাড়ির এক অনুষ্ঠানে সাংবাদিকরা যখন সেই প্রশ্ন রাখেন, তখনই তিনি হাত জোর করে পষ্টাপষ্টি জানিয়ে দিলেন, "আমায় রাজনীতিতে জড়াবেন না।"

চাকরিহারাদের ঐক্যমঞ্চের বক্তব্য ছিল, সৌরভ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। সকলে সৌরভকে চেনেন। সকলে সম্মান করেন। এমন একজনকে মিছিলে পাশে পাওয়া নিঃসন্দেহে আলাদা গুরুত্বের। কিন্তু সৌরভ সেই অনুরোধে সাড়া দিলেন না।

অন্যদিকে, চাকরিহারাদের যাঁরা দিল্লির যন্তরমন্তরে গিয়ে ধর্নায় বসেছিলেন, তাঁরাও এদিন কলকাতা ফিরেছেন। আবার যেহেতু, শিক্ষাকর্মীরা সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুলে যেতে পারবেন না, তাই পার্কসার্কাস থেকে তৃণমূল ভবন পর্যন্ত মিছিল করেন তাঁরা। শিক্ষাকর্মীদের দাবি, তাঁরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চান।


```