Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

চন্দ্রযানের ল্যান্ডারের নাম কেন 'বিক্রম?' ইসরো বলল, বিশেষ কারণে!

দ্য ওয়াল ব্যুরো: প্রায় চার হাজার কেজির ‘জিএসএলভি মার্ক ৩’ রকেটের পিঠে চেপে চাঁদে যাবে ভারতের চন্দ্রযান। তার সঙ্গী হবে ১,৪৭১ কেজির ল্যান্ডার ‘বিক্রম’ ও ২৭ কেজির রোভার ‘প্রজ্ঞান।’ ‘জিএসএলভি মার্ক ৩’ রকেট জিটিও কক্ষপথে পৌঁছলে চন্দ্রযান ১৭

চন্দ্রযানের ল্যান্ডারের নাম কেন 'বিক্রম?' ইসরো বলল, বিশেষ কারণে!

শেষ আপডেট: 21 August 2023 11:06

দ্য ওয়াল ব্যুরো: প্রায় চার হাজার কেজির ‘জিএসএলভি মার্ক ৩’ রকেটের পিঠে চেপে চাঁদে যাবে ভারতের চন্দ্রযান। তার সঙ্গী হবে ১,৪৭১ কেজির ল্যান্ডার ‘বিক্রম’ ও ২৭ কেজির রোভার ‘প্রজ্ঞান।’ ‘জিএসএলভি মার্ক ৩’ রকেট জিটিও কক্ষপথে পৌঁছলে চন্দ্রযান ১৭০ কিলোমিটার উপবৃত্তাকার কক্ষপথে ঢুকে পড়বে। ধীরে ধীরে গতি বাড়িয়ে চাঁদকে ছুঁতে চলবে। চাঁদের পিঠে চন্দ্রযানকে ঠিকঠাক বসিয়ে দেওয়ার দায়িত্বেই রয়েছে এই ল্যান্ডার ওরফে বিক্রম। হঠাৎ ল্যান্ডারের এমন নাম রাখার কারণটা কী? ইসরো জানিয়েছে, ভারতের দ্বিতীয় চন্দ্রাভিযান ইতিহাস গড়বে, ল্যান্ডারের এই নামও তাই বিশেষ কারণেই। [caption id="attachment_125906" align="alignleft" width="160"] ডঃ বিক্রম আম্বালাল সারাভাই[/caption] ডঃ বিক্রম আম্বালাল সারাভাই। ইসরোর প্রাণপুরুষ। তাঁকে সম্মান জানিয়েই এই ঐতিহাসিক চন্দ্রযাত্রায় তাই ‘বিক্রম’ নামটা যোগ করেছে ইসরো। ল্যান্ডার তৈরি হয়েছে প্রয়াত বিক্রম সারাভাইয়ের নামেই। আমদাবাদে জন্মগ্রহণ করেন বিজ্ঞানী বিক্রম সারাভাই। তাঁকে ভারতের ‘অন্তরীক্ষ গবেষণার জনক’ বলা হয়। কেমব্রিজ থেকে ফিরে পরিবার ও বন্ধুদের সাহায্যে ১৯৪৭ সালের ১১ নভেম্বর আমদাবাদে গড়ে তোলেন ‘ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি’ (পিআরএল)। ১৯৬৬ সালে আমদাবাদে কমিউনিটি সায়েন্স সেন্টার প্রতিষ্ঠা করেন যা এখন বিক্রম সারাভাই স্পেস সেন্টার নামে পরিচিত। পরবর্তীকালে অ্যাটোমিক এনার্জি কমিশনের চেয়ারম্যানও হয়েছিলেন তিনি। পিআরএল ছাড়াও আমদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, কমিউনিটি সায়েন্স সেন্টার, দর্পণ অ্যাকাডেমি-সহ একাধিক প্রতিষ্ঠান তৈরি করেছিলেন তিনি। ১৯৬৬ সালে পদ্মভূষণ ও ১৯৭২ সালে মরণোত্তর পদ্মবিভূষণ খেতাব দেওয়া হয় তাঁকে। [caption id="attachment_125913" align="aligncenter" width="647"] ল্যান্ডার বিক্রম[/caption] চাঁদের কক্ষপথ পৃথিবী পৃষ্ঠ থেকে ৩ লক্ষ ৮২ হাজার কিলোমিটার দূরে। ২২ জুলাই ভারতের মাটি ছাড়লে অগস্টেই চাঁদের কক্ষপথে ঢুকে পড়বে চন্দ্রযান। কক্ষপথে প্রায় ১০০ কিলোমিটার উপরে থাকতেই চন্দ্রযানের পেট থেকে বেরিয়ে আসবে ল্যান্ডার ‘বিক্রম।’ নামবে চাঁদের দক্ষিণ মেরুতে (৭০ ডিগ্রি অক্ষাংশ) । ল্যান্ডার থেকে বার হবে ২৭ কেজি ওজনের ৬ চাকার রোভার। চাঁদের মাটিতে ঘুরে ঘুরে ছবি ও তথ্য পাঠাবে সে। [caption id="attachment_125915" align="aligncenter" width="659"] রোভার প্রজ্ঞান[/caption] ইসরো জানিয়েছে, চাঁদের এক পক্ষকাল অর্থাৎ ১৪ দিন ধরে কাজ করতে পারবে ‘বিক্রম।’  রোভারও সচল থাকবে ১৪ দিন ধরে। প্রতি বারে ১৫০-২০০ মিটার অবধি গুটি গুটি পায়ে এগোতে থাকবে সে। পরীক্ষামূলক ভাবে চাঁদের মাটি, তার রাসায়নিক উপাদানের কাটাছেঁড়া করতে পারবে। প্রতি ১৫-২০ মিনিট অন্তর অরবিটারের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য গ্রাউন্ড স্টেশনে পাঠাবে রোভার।

```