Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

আর একদিন অপেক্ষা করতে পারলেন না? সুপ্রিম কোর্টের প্রশ্ন রাজস্থানের স্পিকারকে

দ্য ওয়াল ব্যুরো : গণতন্ত্রে বিরোধী কণ্ঠস্বরকে থামিয়ে দেওয়া যায় না। বৃহস্পতিবার রাজস্থান বিধানসভার স্পিকারকে এমনই বলল সুপ্রিম কোর্ট। স্পিকার সি পি যোশি শীর্ষ আদালতে আবেদন করে বলেন, রাজস্থান হাইকোর্ট যেন কোনও ব্যাপারে তাঁকে বাধা না দেয়। সুপ্র

আর একদিন অপেক্ষা করতে পারলেন না? সুপ্রিম কোর্টের প্রশ্ন রাজস্থানের স্পিকারকে

শেষ আপডেট: 23 July 2020 07:33

দ্য ওয়াল ব্যুরো : গণতন্ত্রে বিরোধী কণ্ঠস্বরকে থামিয়ে দেওয়া যায় না। বৃহস্পতিবার রাজস্থান বিধানসভার স্পিকারকে এমনই বলল সুপ্রিম কোর্ট। স্পিকার সি পি যোশি শীর্ষ আদালতে আবেদন করে বলেন, রাজস্থান হাইকোর্ট যেন কোনও ব্যাপারে তাঁকে বাধা না দেয়। সুপ্রিম কোর্ট তাঁকে বলে, আপনি আর একদিন অপেক্ষা করতে পারলেন না? একইসঙ্গে বিচারপতি বলেন, স্পিকার তো নিরপেক্ষ। তিনি কোর্টের দ্বারস্থ হয়েছেন কেন? রাজস্থানে রাজনৈতিক সংকটের কথা উল্লেখ করে বিচারপতি এ কে মিশ্র বলেন, "ধরা যাক কোনও নেতা কয়েকজনের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছেন। তাঁদের কি ডিসকোয়ালিফাই করা যায়? তাহলে তো কেউ প্রতিবাদ করতেই সাহস পাবে না। গণতন্ত্রে এভাবে কাউকে প্রতিবাদ জানাতে বাধা দেওয়া যায় না।" স্পিকারের হয়ে এদিন সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। তিনি বলেন, কয়েকজন বিধায়ক পরপর দু'বার দলের ডাকা মিটিং-এ অনুপস্থিত হয়েছিলেন। এরপর তাঁদের ডিসকোয়ালিফিকেশনের নোটিস দেওয়ার পূর্ণ অধিকার আছে স্পিকারের। এই পরিস্থিতিতে হাইকোর্ট কাউকে বাঁচানোর জন্য কোনও নির্দেশ দিতে পারে না। স্পিকার যখন কোনও ব্যাপারে সিদ্ধান্ত নেন, কোর্ট তাতে হস্তক্ষেপ করতে পারে না। বিচারপতি বলেন, "বিধায়কদের জনগণ নির্বাচিত করেছেন। তাঁরা কি ক্ষোভের কথা জানাতে পারেন না?" কপিল সিব্বল বলেন, "তাঁদের ব্যাপারে স্পিকারই সিদ্ধান্ত নেবেন। কোর্ট এক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে না।" গত সপ্তাহে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোট দু'বার কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক ডাকেন। সেখানে বিদ্রোহী নেতা শচীন পাইলট সহ ১৯ জন বিধায়ক উপস্থিত হননি। এরপরে স্পিকার নোটিস দিয়ে জানতে চান, তাঁদের ডিসকোয়ালিফাই করা হবে না কেন? বিদ্রোহীরা বলেন, তাঁরা কংগ্রেস ত্যাগ করেননি। তাঁরা চান, দলের নেতৃত্ব বদলানো হোক। কপিল সিব্বল অবশ্য এদিন সুপ্রিম কোর্টে বলেন, বিদ্রোহীরা যেভাবে পরিষদীয় দলের বৈঠকে অনুপস্থিত থেকেছেন, তা দলত্যাগ করারই শামিল। ডিসকোয়ালিফিকেশনের নোটিসের বিরুদ্ধে বিদ্রোহীরা গিয়েছিলেন হাইকোর্টে। তার পালটা স্পিকার যান সুপ্রিম কোর্টে। পর্যবেক্ষকদের ধারণা, আইনি লড়াইয়ে যদি বিদ্রোহীরা জিতে যান, রাজস্থানে কংগ্রেস সরকার টিকিয়ে রাখা মুশকিল হবে। অন্যদিকে ১৯ জন ডিসকোয়ালিফাই হলে বিধানসভায় গরিষ্ঠতা দেখাতে প্রয়োজন হবে অনেক কম সংখ্যা। ২০০ সদস্যের রাজস্থান বিধানসভায় গরিষ্ঠতা প্রমাণ করতে হলে ১০১ জন বিধায়কের সমর্থন দরকার। তার চেয়ে সামান্য বেশি সংখ্যক বিধায়ক আছেন অশোক গেহলোটের পক্ষে।

```