Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওরা আমার বাড়িতে আগুন লাগাল কেন? প্রশ্ন কর্নাটকের কংগ্রেস বিধায়কের

দ্য ওয়াল ব্যুরো : "আমি কি কোনও অন্যায় করেছিলাম? আমার কি কোনও ভুল হয়েছিল? যদি আমি কোনও ভুল করে থাকি, তারা পুলিশের কাছে যেতে পারত। মিডিয়ার কাছে যেতে পারত।" বৃহস্পতিবার এভাবেই ক্ষোভ প্রকাশ করেন কর্নাটকের পুলকেশীনগরের বিধায়ক অখণ্ড শ্রীনিবাস মূর

ওরা আমার বাড়িতে আগুন লাগাল কেন? প্রশ্ন কর্নাটকের কংগ্রেস বিধায়কের

শেষ আপডেট: 13 August 2020 14:02

দ্য ওয়াল ব্যুরো : "আমি কি কোনও অন্যায় করেছিলাম? আমার কি কোনও ভুল হয়েছিল? যদি আমি কোনও ভুল করে থাকি, তারা পুলিশের কাছে যেতে পারত। মিডিয়ার কাছে যেতে পারত।" বৃহস্পতিবার এভাবেই ক্ষোভ প্রকাশ করেন কর্নাটকের পুলকেশীনগরের বিধায়ক অখণ্ড শ্রীনিবাস মূর্তি। মঙ্গলবার একটি ফেসবুল পোস্টকে কেন্দ্র করে বেঙ্গালুরু শহরে অশান্তি হয়। শহরের দু'টি থানায় ও কংগ্রেস বিধায়ক মূর্তির বাড়িতে আক্রমণ করে বিক্ষুব্ধ জনতা। এদিন বিধায়ক বলেন, "আমি কোনও অন্যায় করিনি। আমার বাড়ির ওপরে আক্রমণ হওয়ায় দুঃখ পেয়েছি।" বিধায়কের ভাগনের একটি ফেসবুক পোস্ট নিয়ে বেঙ্গালুরুতে গোলমাল হয়। অভিযোগ, ওই পোস্ট একটি সম্প্রদায়ের কাছে অত্যন্ত অসম্মানজনক। মঙ্গলবার উত্তেজিত জনতা ওই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিধায়কের বাড়িতে আগুন লাগায় ও পাথর ছোড়ে। এদিন মূর্তি বলেন, "আমার বোনের ছেলে ফেসবুকে একটি পোস্ট করেছিল। সে যদি কোনও অন্যায় করে থাকে, পুলিশ শাস্তি দেবে। কিন্তু তারা আমার বাড়িতে হামলা করল কেন? আমি কি তাদের কোনও ক্ষতি করেছিলাম? ব্যাপারটা খুবই দুঃখজনক।" পরে তিনি বলেন, "আমার বাড়ির সামনের অংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে। সেখানে আর কিছুই অবশিষ্ট নেই।" বিধায়ক জানান, হামলার সময় তাঁর পরিবারের লোকজন বাড়িতে ছিলেন না। আক্রমণের মাত্র পাঁচ মিনিট আগে তাঁরা মন্দিরে গিয়েছিলেন। তাঁর বক্তব্য, "বিধায়ক হিসাবে আমিই হয়তো তাদের আক্রমণের লক্ষ্য ছিলাম। কিন্তু তারা আমার বাড়িতে হামলা করল কেন?" মূর্তির ধারণা, খুব পরিকল্পিতভাবে হিংসাত্মক ঘটনা ঘটানো হয়েছে। তাঁর কথায়, "এই হাঙ্গামা ১০০ শতাংশ পূর্ব পরিকল্পিত। এখানে সব দলের নেতারাই আসাযাওয়া করেন। বেছে বেছে আমার বাড়িতেই বা হামলা করা হল কেন? কারা এই কাজ করেছে পুলিশ তদন্ত করে দেখুক।" জনতার উদ্দেশে বিধায়ক আবেদন জানান, "আমরাও মানুষ। কেউ আঘাত করলে আমরা দুঃখ পাই। যেই অন্যায় করে থাকুক, পুলিশ তাকে শাস্তি দেবে। আমার বোনের ছেলে নবীন যদি কোনও অন্যায় করে থাকে, আপনারা পুলিশে অভিযোগ জানান। আপনারা আমার বাড়িতে চড়াও হয়েছিলেন কেন?" পরে বিধায়ক জানান, তাঁর গ্রামের বাড়িতেও হামলা চালানো হয়েছে। স্কুটার ভাঙচুর করা হয়েছে।

```