Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

ফুরফুরায় মুখ্যমন্ত্রীর সঙ্গে ববি, স্নেহাশিসরা নেই কেন? কৌতূহল বিভিন্ন মহলে

অপর একটি অংশের মতে, যেহেতু মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফুরফুরায় গিয়েছিলেন, তাই দলের কাউকে সঙ্গে নিয়ে যাননি। পরিবর্তে শুধু ডিজি রাজীব কুমারকে নিয়ে গিয়েছেন।

ফুরফুরায় মুখ্যমন্ত্রীর সঙ্গে ববি, স্নেহাশিসরা নেই কেন? কৌতূহল বিভিন্ন মহলে

মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও স্নেহাশিস চক্রবর্তী। গ্রাফিক্স, শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 17 March 2025 20:40


দ্য ওয়াল ব্যুরো: রমজানের মধ্যে সোমবার বিকেলে ফুরফুরা শরিফে (Furfura) পৌঁছে ইফতার পার্টিতে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)।

তাঁর সঙ্গে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার থাকলেও দেখা যায়নি তৃণমূলের সংখ্যালঘু মুখ ফিরহাদ হাকিম (Firhad Hakim) কিংবা হুগলির বিধায়ক ও রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে (Snehashis Chakraborty)। যা নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকের মতে, কয়েক মাস আগে পুরমন্ত্রী তথা কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের মুখে উগ্র মৌলবাদী কথা শুনে অনেকের মতো বিস্মিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী। সংশ্লিষ্ট মহলের মতে, তখন থেকে ববিকে এড়িয়ে চলছেন দিদি। 

একইভাবে স্নেহাশিসের উপস্থিত না থাকা নিয়েও অনেকে ফুরফুরার পীরজাদা তহ্বা সিদ্দিকির সাম্প্রতিক মন্তব্যের রেশ দেখছেন। গত জানুয়ারিতে হুগলির জাঙ্গিপাড়ার ফুরফুরা শরিফে নিজের নতুন বাড়িতে শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ত্বহা সিদ্দিকি। 

ওই অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছিলেন তহ্বা। ফুরফুরার পীরজাদা চ্যালেঞ্জের সুরে জানতে চেয়েছিলেন, "এলাকার বিধায়ক হিসেবে বা মন্ত্রী হিসেবে ফুরফুরা শরিফের জন্য পরিবহণ মন্ত্রী কি কাজ করেছেন? এ ব্যাপারে জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী ব্যাখ্যা দিলে ফুরফুরা শরিফের মানুষ কৃতজ্ঞ থাকবে।"

এরপরই স্নেহাশিসের বিরুদ্ধে বড় অভিযোগ এনে পীরজাদা অভিযোগ করেছিলেন, "ফুরফুরা শরিফে চারটি বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়> স্নেহাশিষ চক্রবর্তী পরিবহনমন্ত্রী হওয়ার এক সপ্তাহের মধ্যে সেই বাস বন্ধ হয়ে গেছে।" যধিও তহ্বার আনা অভিযোগ সে সময় উড়িয়ে দিয়েছিলেন স্নেহাশিস।

সাধারণত যেকোনও অনুষ্ঠানে গেলে স্থানীয় বিধায়ক বা মন্ত্রীকে ডেকে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যবেক্ষকদের অনেকের মতে, ওপরের কারণগুলির কারণেই সম্ভবত ববি ও স্নেহাশিসকে ফুরফুরা সফরে নেননি মুখ্যমন্ত্রী।

তবে ভিন্ন মতও রয়েছে। অপর একটি অংশের মতে, যেহেতু মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফুরফুরায় গিয়েছিলেন, তাই দলের কাউকে সঙ্গে নিয়ে যাননি। পরিবর্তে শুধু ডিজি রাজীব কুমারকে নিয়ে গিয়েছেন। 


```