Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এরপর কার পালা?  টালা থানার ওসি গ্রেফতারের পর টুইটে বড় দাবি অমিত মালব্যর

ছাত্রীকে ধর্ষণ-খুনের নেপথ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ এনেছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা এবং নির্যাতিতার বাবা-মা।

এরপর কার পালা?  টালা থানার ওসি গ্রেফতারের পর টুইটে বড় দাবি অমিত মালব্যর

অমিত মালব্য।

শেষ আপডেট: 15 September 2024 09:55

দ্য ওয়াল ব্যুরো: আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনায় তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে শনিবার রাতে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। দুর্নীতির অভিযোগে ধৃত আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধেও ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনায় তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ এনেছে সিবিআই।

এরপরে কার পালা, শনিবার মধ্যরাতে টুইটে সেই প্রশ্ন তুলেছেন বিজেপির আইটি সেলের জাতীয় আহ্বায়ক অমিত মালব্য।

সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলকে আড়াল করার জন্য মুখ্যমন্ত্রী এবং কলকাতার পুলিশ কমিশনারকে দায়ী করে টুইটে অমিত লিখেছেন, "গ্রেফতারি এড়াতে অভিজিৎ বেসরকারি হাসপাতালে ভর্তির চেষ্টা করেছিল, পুলিশের হুমকি সত্ত্বেও তা অগ্রাহ্য করেছিল হাসপাতালগুলি।"

ছাত্রীকে ধর্ষণ-খুনের নেপথ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ এনেছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা এবং নির্যাতিতার বাবা-মা। এ ব্যাপারে অমিতও সহমত জানিয়ে টুইটে লিখেছেন, "কলকাতা পুলিশের কমিশনারও মৃত ব্যক্তির পরিচয় প্রকাশ করতে এবং অপরাধ ধামাচাপা দিতে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তিনি এবং মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী লাইনে থাকতে পারেন।"

প্রসঙ্গত, টালা থানার ওসিকে সিবিআই গ্রেফতার করার পর এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে সরব হয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষও। 


```