Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশের খুচরো বাজার অগ্নিমূল্য, মে মাসে দাম বাড়ল ২.৬১ শতাংশ, নেতৃত্বে আলু-পেঁয়াজ-মশলা

হোলসেল প্রাইস ইনডেক্স (WPI) মে মাসে ২.৬১ শতাংশ বেড়েছে।

দেশের খুচরো বাজার অগ্নিমূল্য, মে মাসে দাম বাড়ল ২.৬১ শতাংশ, নেতৃত্বে আলু-পেঁয়াজ-মশলা

পেঁয়াজের দামও দিনদিন লাফ দিয়ে বেড়ে চলেছে।

শেষ আপডেট: 14 June 2024 13:28

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচনে বিজেপির এজেন্ডা ছিল হিন্দুত্ব। কংগ্রেস সহ বিরোধীদের অস্ত্র ছিল আকাশছোঁয়া বাজারদর। সাধারণ মানুষের মধ্যে যে দ্রব্যমূল্য বৃদ্ধির ক্ষোভ ঝরে পড়েছে, তার ফলও টের পাওয়া গিয়েছে। এবার সরকারি পরিসংখ্যানে জানা গেল, মে মাসে খুচরো বাজারে জিনিসের দাম ২.৬১ শতাংশ বেড়েছে। যা গত ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ।

শুক্রবার কেন্দ্রের তরফে দেওয়া তথ্যে বলা হয়েছে, হোলসেল প্রাইস ইনডেক্স (WPI) মে মাসে ২.৬১ শতাংশ বেড়েছে। মাসের ভিত্তিতে এই হিসাবে গত এপ্রিল মাসে খুচরো বাজারে দামবৃদ্ধির হার ছিল ১.২৬ শতাংশ। এ নিয়ে এ বছরে পরপর তিনমাস জিনিসপত্রের দাম বাড়ার ধারা অব্যাহত থাকল।

সরকারি তথ্যে জানানো হয়েছে, অপরিশোধিত পেট্রল এবং প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, খাদ্যসামগ্রী, খাদ্যসামগ্রীর উৎপাদনের মূল্যবৃদ্ধির জেরেই খুচরো বাজারে তার প্রভাব পড়েছে। মে মাসে খাদ্যসামগ্রীর মূল্যবৃদ্ধি ঘটেছে ৯.৮২ শতাংশ। এপ্রিলে যা ছিল ৭.৭৪ শতাংশ। সবজি-আনাজের দাম মে মাসে ৩২.৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এপ্রিল মাসে যা ছিল ২৩.৬০ শতাংশ।

কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, পেঁয়াজের দামও দিনদিন লাফ দিয়ে বেড়ে চলেছে। মে মাসে পেঁয়াজের দাম ৫৮.০৫ শতাংশ, আলুর ৬৪.০৫ এবং মশলাপাতির দাম ২১.৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।


```