Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্যার নেই, বিজ্ঞানের ক্লাস করাবেন কারা? শিক্ষকহীন স্কুলগুলিকে উপায় বাতলে 'পরামর্শ' সংসদের

জানা গিয়েছে, স্কুলগুলো যাতে ক্লাস করানো বন্ধ না করে তার জন্য প্রধান শিক্ষকদের পরামর্শও দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

স্যার নেই, বিজ্ঞানের ক্লাস করাবেন কারা? শিক্ষকহীন স্কুলগুলিকে উপায় বাতলে 'পরামর্শ' সংসদের

নিজস্ব ছবি

শেষ আপডেট: 11 April 2025 14:43

দ্য ওয়াল ব্যুরো: এসএসসির দুর্নীতি (SSC Scam) মামলায় সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার মানুষ। অভিযোগ, যোগ্য-অযোগ্য আলাদা করা যায়নি। ফলে ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত।

প্যানেল বাতিলের কারণে শিক্ষক-শিক্ষিকার সংকট দেখা দিয়েছে স্কুলে স্কুলে। মাথায় বাড়ি পড়েছে রাজ্যের বিজ্ঞান শাখার পঠন-পাঠনেও। সূত্রের খবর সমাধান খুঁজতে প্রয়োজনে ক্লাস্টার ভিত্তিক পড়ানোর চিন্তাভাবনা শুরু হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (Higher Secondary Education) অন্দরে।

জানা গিয়েছে, স্কুলগুলো যাতে ক্লাস করানো বন্ধ না করে তার জন্য প্রধান শিক্ষকদের পরামর্শও দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তাদের পরামর্শ, অবসরপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে আপাতত কিছু দিন যেন ক্লাস করানো হয়। প্রয়োজনে ভলেন্টিয়ার টিচারও নিয়োগ করা যেতে পারে।

অন্যদিকে, ওই সূত্রের তরফে জানা যাচ্ছে, পাশাপাশি ২ থেকে ৩টি স্কুলকে একত্রিত করে ক্লাস্টার ভিত্তিক ক্লাস করানোরও চিন্তাভাবনা করছে সংসদ। অর্থাৎ, কোনও একটি স্কুলে শিক্ষক থাকলে আশেপাশের অন্যান্য স্কুলের পড়ুয়াদেরও এক জায়গায় এনে পাঠদানের ব্যবস্থা করা যেতে পারে। রাজ্যের শিক্ষানীতি ২০২৩ এই ব্যবস্থার উল্লেখও রয়েছে।

বর্তমানে উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে, সেই পরীক্ষার্থীর হার যথেষ্ট কম। সেক্ষেত্রে এখন যদি বিজ্ঞান বিভাগে শিক্ষকের ঘাটতি দেখা দেয়, তাহলে সংখ্যাটা আগামী দিনে যথেষ্ট কমে যেতে পারে। যা শিক্ষাব্যবস্থায় যথেষ্ট চিন্তার ও আশঙ্কার। 


```