Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কারা ভিকিকে গুলিতে ঝাঁঝরা করল? ভোট পরবর্তী হিংসার তদন্তে জগদ্দলে সিবিআই

ভোট পরবর্তী হিংসার তদন্তে ফের রাজ্যে সক্রিয় সিবিআই। শনিবার দুপুরে সিবিআইয়ের দুই সদস্যের প্রতিনিধি দল জগদ্দলের বিজেপি কর্মী আকাশ যাদব খুনের ঘটনার তদন্তে ভিকি যাদবের বাড়িতে পৌঁছন।

কারা ভিকিকে গুলিতে ঝাঁঝরা করল? ভোট পরবর্তী হিংসার তদন্তে জগদ্দলে সিবিআই

শেষ আপডেট: 25 November 2023 16:08

দ্য ওয়াল ব্যুরো: ভোট পরবর্তী হিংসার তদন্তে ফের রাজ্যে সক্রিয় সিবিআই। শনিবার দুপুরে সিবিআইয়ের দুই সদস্যের প্রতিনিধি দল জগদ্দলের বিজেপি কর্মী আকাশ যাদব খুনের ঘটনার তদন্তে ভিকি যাদবের বাড়িতে পৌঁছন। কথা বলেন ভিকির পরিবারের সদস্যদের সঙ্গে।

গত বছর মে মাসে ভোট পরবর্তী হিংসায় খুন হন বিজেপি কর্মী আকাশ যাদব। ঘটনার দিন বাড়ি থেকে সবে বেরিয়েছিলেন আকাশ। অভিযোগ, বাড়ির অদূরেই তাঁকে প্রথম বোমা ছোড়া হয়েছিল। তারপর তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আকাশের।  ঘটনার পর থেকে ফেরার ছিল মূল অভিযুক্ত গুড্ডু। তার নামে হুলিয়া জারি হয়। কিছুদিন আগে তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের মাঠ থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে কার্তুজ, আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।

সূত্রের খবর, এই খুনের ঘটনায় রাজসাক্ষী হয়েছিলেন ভিকি যাদব। সিবিআইয়ের তদন্তকারীরা তাঁকে একবার জেরাও করেন। এরপরই গত ২১ নভেম্বর জগদ্দল থানার ভাটপাড়ার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী ভিকি যাদবকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ভর সন্ধেয় রাস্তার মাঝে ভিকিকে ঘিরে ধরে ৩ জন আততায়ী। একাধিক গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ভিকির শরীরে মোট ৯টি গুলি লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

সূত্রের খবর, আকাশ ও ভিকি খুনের ব্যাপারে তথ্য জানতেই এদিন জগদ্দলে ভিকি যাদবের বাড়িতে এসেছিলেন তদন্তকারীরা।
ঘটনাচক্রে শুক্রবার জগদ্দলে বাড়ির মধ্যে হরেরাম সাউ নামের এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ভিকির ঘনিষ্ট হিসেবে পরিচিত এই যুবক সুইসাইড নোটে, পুলিশের বিরুদ্ধে জেরার নামে হেনস্থার কথা লিখে গিয়েছে বলে পরিবারের দাবি। এদিন সিবিআই কর্তাদের একথাও জানান ভিকির পরিজনেরা।

এক বছরের ব্যবধানে ভোট পরবর্তী হিংসার তদন্তে সিবিআইয়ের তৎপরতা নিয়ে এলাকার রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল তৈরি হয়েছে।


```