Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

কোভ্যাক্সিন অনুমোদন পেতে চলেছে ২৪ ঘণ্টার মধ্যেই! জানালেন হু-আধিকারিক

দ্য ওয়াল ব্যুরো: ভারতে তৈরি কোভ্যাক্সিনকে এখনও অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। যার ফলে বিদেশযাত্রার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে এদেশের নাগরিকদের। এদিন এই কোভ্যাক্সিন নিয়েই একটি বৈঠক করেছেন হু-এর বিশেষজ্ঞরা। আর তাতে চমকপ্রদ ইঙ্গি

কোভ্যাক্সিন অনুমোদন পেতে চলেছে ২৪ ঘণ্টার মধ্যেই! জানালেন হু-আধিকারিক

শেষ আপডেট: 26 October 2021 14:03

দ্য ওয়াল ব্যুরো: ভারতে তৈরি কোভ্যাক্সিনকে এখনও অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। যার ফলে বিদেশযাত্রার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে এদেশের নাগরিকদের। এদিন এই কোভ্যাক্সিন নিয়েই একটি বৈঠক করেছেন হু-এর বিশেষজ্ঞরা। আর তাতে চমকপ্রদ ইঙ্গিত মিলেছে। হু-এর জনৈক মুখপাত্র জানিয়েছেন আগামী ২৪ ঘণ্টার মধ্যেই অনুমোদন পেতে পারে ভারতে তৈরি কোভ্যাক্সিন। তিনি বলেন, কোভ্যাক্সিন নিয়ে তথ্য বিবেচনা চলছে। যদি সব কিছু ঠিক থাকে, যদি কমিটি সন্তুষ্ট হয়, তবে আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যেই অনুমোদন আশা করতে পারি। কোভ্যাক্সিন হু-এর অনুমোদন পেলেই যাঁরা যাঁরা এই ভ্যাক্সিন নিয়েছেন তাঁদের বিদেশযাত্রায় আর কোনও সমস্যা থাকবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার থেকে জরুরি ভিত্তিতে আবেদনের জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছে ভারত বায়োটেক। গত জুলাই মাসের গোড়ার দিকে হু-র শীর্ষ বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানিয়েছিলেন, চার থেকে ছয় সপ্তাহের মধ্যে অনুমোদন পেতে পারে কোভ্যাক্সিন। তিনি বলেছিলেন, অনুমোদন পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় ভ্যাকসিন নির্মাতা সংস্থাকে। সুরক্ষাজনিত তথ্য, সম্পূর্ণ ট্রায়ালের তথ্য পেশ করতে হয় , এমনকি অনুমোদন পাওয়ার জন্য উৎপাদনের গুণমান সংক্রান্ত তথ্যও দিতে হয়। ভারত বায়োটেক জানিয়েছিল, তারা ক্লিনিকাল ট্রায়ালের যাবতীয় তথ্য সহ ভ্যাকসিনের এফিকেসি সমস্তটাই পেশ করেছে। হু জানিয়েছে, ভারত বায়োটেকের পেশ করা সমস্ত তথ্য খতিয়ে দেখে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া হবে। সব ঠিক থাকলে এক দিনের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেতে চলেছে কোভ্যাক্সিন।

```