Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্দেশখালিতে সেদিন কাদের নেতৃত্বে হামলা? রহস্য উন্মোচনে সরবেড়িয়ায় সিবিআইয়ের দল

কাদের নেতৃত্বে গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডির ওপর হামলা হয়েছিল, রহস্য উন্মোচনে ফের ঘটনাস্থলে সিবিআইয়ের প্রতিনিধি দল।

সন্দেশখালিতে সেদিন কাদের নেতৃত্বে হামলা? রহস্য উন্মোচনে সরবেড়িয়ায় সিবিআইয়ের দল

শেষ আপডেট: 24 March 2024 13:14

দ্য ওয়াল ব্যুরো: কাদের নেতৃত্বে গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডির ওপর হামলা হয়েছিল, রহস্য উন্মোচনে ফের ঘটনাস্থলে সিবিআইয়ের প্রতিনিধি দল।

হামলার ঘটনায় ধৃত দু'জনকে নিয়ে রবিবার বেলা সাড়ে ১১টার কিছু পরে সিবিআইয়ের এক প্রতিনিধি দল সন্দেশখালিতে পৌঁছন। ধৃত দু'জনের বয়ানের ভিত্তিতে সৈফুদ্দিন মোল্লা নামে এক দোকানদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে সিবিআই।

সূত্রের খবর, ধৃতকে নিয়ে একটি দল হামলায় জড়িত অন্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। বাকি দুই অভিযুক্তকে নিয়ে গ্রামে ঢুকেছে অন্য একটি দল। সঙ্গে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। 

গত ৫ জানুয়ারি তৃণমূল নেতা শেখ শাহজাহানের খোঁজে গিয়ে সন্দেশখালির সরবেড়িয়াতে উন্মত্ত জনতার হাতে আক্রান্ত হন ইডির আধিকারিকরা। মাথা ফাটে ইডির তিন আধিকারিকের।

ওই ঘটনায় রাজ্য পুলিশ যে সাতজনকে গ্রেফতার করেছিল। অভিযোগ, শাহজাহানের বাহিনীকে আড়াল করতেই নির্দোষদের গ্রেফতার করেছিল পুলিশ। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে গত বৃহস্পতিবার দুপুরে সন্দেশখালিতে অভিযুক্তদের বাড়িতে পোঁছেছিলেন তদন্তকারীরা। 

তদন্তে নেমে হামলার ঘটনায় জড়িত সন্দেহে জিয়াউদ্দিন মোল্লা-সহ শাহজাহানের তিন সাগরেদকে আগেই গ্রেফতার করেছে সিবিআই। এবার বাকিদের খোঁজে ফের ঘটনাস্থলে পৌঁছলেন তদন্তকারীরা।

গত ৫ জানুয়ারি হামলার নেতৃত্বে কারা ছিলেন, কতজন জড়ো হয়েছিলেন, হামলাকারীদের হাতে কী ধরনের প্রতিরোধের জিনিস ছিল, কারও কাছে অস্ত্র ছিল কিনা, এই বিষয়ে পুঙ্খানপুঙ্খ জানতে এদিন সরবেড়িয়া বাজারের একাধিক দোকানদারের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। এমনকী সরবেড়িয়ায় হাজির থাকা সিআরপিএফ জওয়ানদের কাছ থেকেও সেদিনের ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করছেন সিবিআই কর্তারা। 


```