Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শাহিনবাগের 'দাদি' টাইম ম্যাগাজিনের প্রভাবশালীর তালিকায়, কে এই বিলকিস

দ্য ওয়াল ব্যুরো: তখন হাড় হিম করা ঠান্ডা দিল্লিতে। তার মধ্যেই শাহিনবাগে প্রস্তুতি চলছিল 'হার না মানা' আন্দোলন শুরুর। যেদিন শুরু হল, সেদিনই সন্ধেবেলা দেখা গেল অবস্থান মঞ্চের সামনে এসে বসে পড়েছেন এক বৃদ্ধা! সঙ্গে বেশ কিছু শীতের পোশাক নিয়ে এসে

শাহিনবাগের 'দাদি' টাইম ম্যাগাজিনের প্রভাবশালীর তালিকায়, কে এই বিলকিস

শেষ আপডেট: 23 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: তখন হাড় হিম করা ঠান্ডা দিল্লিতে। তার মধ্যেই শাহিনবাগে প্রস্তুতি চলছিল 'হার না মানা' আন্দোলন শুরুর। যেদিন শুরু হল, সেদিনই সন্ধেবেলা দেখা গেল অবস্থান মঞ্চের সামনে এসে বসে পড়েছেন এক বৃদ্ধা! সঙ্গে বেশ কিছু শীতের পোশাক নিয়ে এসেছেন তিনি। আন্দোলনের উদ্যোক্তাদের জানিয়ে দিলেন, ওখানেই থাকবেন তিনি। যতদিন না সিএএ, এনআরসি প্রত্যাহার হচ্ছে, যতদিন শাহিনবাগের জেদি জনতা রাস্তায় থাকবেততদিন ওখানেই থাকবেন তিনি। সেই ৮২ বছরের বিলকিস টানা ১০১ দিন ছিলেন শাহিনবাগের ওই ধর্না মঞ্চের সামনে। করোনা সতর্কতায় ২৪ মার্চ ধর্না তুলে দেয় পুলিশ। তারপর বাড়ি যান বিলকিস। সেই তাঁকেই ২০২০ সালের সেরা ১০০ প্রভাবশালীর তালিকায় রেখেছে টাইম ম্যাগাজিন। কে এই বিলকিস? শাহিনবাগেই বাড়ি তাঁর। স্বামী.মারা গিয়েছেন বছর ১৫ আগে। দুই সন্তানের কাছেই থাকেন তিনি। কিন্তু গোটা শাহিনবাগ এখন তাঁকে দাদি নামেই ডাকে। শুধু তাই নয়, তাঁর নেতৃত্বেই অসংখ্য দাদির সমাগম ঘটেছিল শাহিনবাগে। মুখে মুখে ছড়িয়ে পড়েছিল বিলকিসের কথা। তারপর অসংখ্য বৃদ্ধা ঘর থেকে বেরিয়ে এসে আন্দোলনে যোগ দেন। বিশেষ.বিশেষ দিনে তাঁর বক্তৃতা.ঝড় তুলে দিত.শাহিনবাগের ওই চত্বরে। ২৬ জানুয়ারি সকালে রোহিত ভেমুলার মাকে নিয়ে ওই মঞ্চে দাঁড়িয়েই জাতীয় পতাকা উড়িয়েছিলেন দাদি। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে তাঁর সাক্ষাৎকার। তাঁকে বলতে শোনা গেছে, "মোদী-অমিত শাহ, আপনারা দেশের শাসক। সব ক্ষমতা আপনাদের.হাতে। ভয় দেখিয়ে সবাইকে থামিয়ে দিতে চান আপনারা। কিন্তু আমায় পারবেন না। যতদিন প্রাণ আছে, আমি বলে যাব। একা লড়ে যাব।" ঠিক ধর্নামঞ্চের ২০০ মিটার দূরে গুলি চলেছিল শাহিনবাগে। ওই মুহূর্তে মঞ্চে বসেছিলেন দাদি। তারপর বলেছিলেন, আসলে মানুষের আন্দোলনের চাপে ওরা ভয় পেয়েছে। তাই এই ভাবে দূর.থেকে গুলি ছুড়ে ভয় দেখাতে চাইছে। লকডাউনের জন্য যেদিন ধর্নাস্থল ছেড়ে বাড়ি ফিরছেন বিলকিস সেদিন বলে গিয়েছিলেন, "আবার আসব। অনেক বড় লড়াই পড়ে রয়েছে।" সেই শাহিনবাগের দাদিই এখন আন্তর্জাতিক 'মুখ'।

```