Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

অমৃতপালের এনআরআই স্ত্রী কিরণই কি বিদেশ থেকে টাকা জোগানোর সেতুবন্ধন করে দিতেন, সন্দেহ পুলিশের

দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবের খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিংকে ধরতে কালঘাম ছুটছে পুলিশের। গত ছ’দিন ধরে পুলিশ হন্যে হয়ে খুঁজছে। কিন্তু অমৃতপালের (Amritpal Singh) টিকি পাওয়া যায়নি বৃহস্পতিবার সকাল পর্যন্ত। কিন্তু তার যে শাগরেদর

অমৃতপালের এনআরআই স্ত্রী কিরণই কি বিদেশ থেকে টাকা জোগানোর সেতুবন্ধন করে দিতেন, সন্দেহ পুলিশের

শেষ আপডেট: 23 March 2023 04:40

দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবের খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিংকে ধরতে কালঘাম ছুটছে পুলিশের। গত ছ’দিন ধরে পুলিশ হন্যে হয়ে খুঁজছে। কিন্তু অমৃতপালের (Amritpal Singh) টিকি পাওয়া যায়নি বৃহস্পতিবার সকাল পর্যন্ত। কিন্তু তার যে শাগরেদরা ধরা পড়েছে তাদের কাছ থেকে প্রায় ৪০ কোটি টাকার হদিশ পেয়েছে পাঞ্জাব পুলিশ। তার উৎস সন্ধানেই এবার অমৃতপালের স্ত্রী কিরণদীপ কৌরকে (Kirandeep Kour) জেরা করছেন পাঞ্জাব পুলিশের দুঁদে অফিসাররা। জেরা করা হচ্ছে অমৃতপালের মাকেও।

পাঞ্জাবের জল্লুপুর খেদা গ্রামে অমৃতপাল সিংয়ের স্ত্রী কিরণদীপ কৌর, বাবা তারসেম সিং এবং মাকে প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সূত্রের খবর, অমৃতপাল সিংয়ের কার্যকলাপের জন্য বিদেশি অর্থ কোথা থেকে আসে সেটাই এখন বের করতে চাইছে পুলিশ।

কিরণদীপ কৌর কে?

অমৃতপাল সিংয়ের সঙ্গে এই বছরের ফেব্রুয়ারিতে বিয়ে হয় এনআরআই কিরণদীপ কৌরের। কিরণদীপ ইংল্যান্ডের বাসিন্দা। যদিও কিরণদীপের পরিবার জলন্ধরেই থাকে। বিয়ের পর কিরণদীপ কৌর পাঞ্জাবে চলে আসেন এবং অমৃতপালের পৈতৃক গ্রাম জল্লুপুর খেদাতে থাকতে শুরু করেন। জানা গিয়েছে, অমৃতপাল ওয়ারিস দে পাঞ্জাবের প্রধান হওয়ার কিছু মাস পরেই তাদের বিয়ে হয়।

অমৃতপাল সিংয়ের পরিবারকে জেরার পর কী জানা গিয়েছে সে বিষয়ে কিছু প্রকাশ করেনি পুলিশ। অমৃতপাল সিংয়ের সহযোগী দিলজিৎ কালসিকে জিজ্ঞাসাবাদের পর অনেক তথ্য সামনে এসেছিল। খালিস্তানি নেতার কাছে বিভিন্ন দেশ থেকে টাকা এসেছে বলে মনে করা হচ্ছে।

কানাডা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় বসবাসকারী পাঞ্জাবের অনেকেই খালিস্তান আন্দোলনে সহানুভূতিশীল। গত কয়েক মাসে একাধিক ঘটনায় সেসব সামনে এসেছে। সেখান থেকেই টাকা এসেছে বলে মনে করা হচ্ছে। তা দিয়েই বিপুল অস্ত্র, ৩৫টি বুলেটপ্রুফ জ্যাকেট-সহ নানান সরঞ্জাম কিনেছিল অমৃতপাল।

তদন্তে এও জানা গিয়েছে, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গেও অমৃতপালের যোগ আছে। সূত্রের খবর, টাকার উৎস সন্ধানে অমৃতপাল, তার স্ত্রী, বাবা এবং অন্যান্য আত্মীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিও স্ক্যান করছে পুলিশ। বিদেশি টাকা আনানোর ব্যাপারে এনআরআই কিরণদীপই সেতুবন্ধন করেছেন বলে সন্দেহ পুলিশের।

অমৃতপাল যেন পাঁকাল মাছ! ফের নতুন ছবি পেল পুলিশ, কিন্তু ধরা গেল না


```