ম্যানেজমেন্টের ছাত্র, পেশায় ফুড ব্লগার, পরিবারের অমতে প্রেমিকার সঙ্গে লিভ-ইন! কে এই আফতাব
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির নারকীয় হত্যাকাণ্ড (Delhi Murder) নিয়ে সারা দেশ তোলপাড়। তদন্ত যত এগোচ্ছে, ততই পরতে পরতে সামনে আসছে 'প্রেমিক' আফতাবের নৃশংসতা (Brutal Killer)। কীভাবে সে (Aftab Poonawala) গলা টিপে খুন করেছিল লিভ ইন সঙ্গী শ্রদ্ধাকে,
শেষ আপডেট: 15 November 2022 10:27
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির নারকীয় হত্যাকাণ্ড (Delhi Murder) নিয়ে সারা দেশ তোলপাড়। তদন্ত যত এগোচ্ছে, ততই পরতে পরতে সামনে আসছে 'প্রেমিক' আফতাবের নৃশংসতা (Brutal Killer)। কীভাবে সে (Aftab Poonawala) গলা টিপে খুন করেছিল লিভ ইন সঙ্গী শ্রদ্ধাকে, কীভাবেই বা তার দেহ কেটে টুকরো করে ছড়িয়ে বেরিয়েছিল গোটা দিল্লিতে, নতুন ফ্রিজ কিনে তাতে সংরক্ষণ করে রেখেছিল শ্রদ্ধার মাথা এবং কিছু দেহাংশ-- এসব যত জানা যাচ্ছে, ততই যেন শিউরে উঠছেন সকলে।
কিন্তু সকলের একটাই প্রশ্ন, এই আফতাব আসলে কে? সে কি দাগী অপরাধী? নাকি মানসিক রোগী? নিপাট 'ভালমানুষের' মতো দেখতে ২৮ বছরের তরুণ ছেলেটি কীভাবে এমন কাণ্ড ঘটাতে পারল! জেনে নিন এই আফতাবকে নিয়ে এক ডজন তথ্য।
- মুম্বইয়ের কাছে পালঘর জেলার ভাসাই এলাকার বাসিন্দা আফতাব আমিন।
- ভাসাইয়ের সেন্ট ফ্রান্সিস হাই স্কুলে পড়াশোনা করেছে সে।
- মুম্বইয়ের এলএস সাহেজা কলেজ থেকে ম্যানেজমেন্ট স্টাডিজ নিয়ে স্নাতক হয় আফতাব। শেফ হিসেবে প্রশিক্ষণ নিয়েছিল সে।
- পেশায় সে একজন ফুড ব্লগার। ইনস্টাগ্রামে 'হাংরিচক্র' নামে একটি ব্লগও আছে তার।
- তার আগে মুম্বইয়ে যখন কলসেন্টারে কাজ করত, তখনই আলাপ শ্রদ্ধার সঙ্গে।
- আফতাব-শ্রদ্ধার সম্পর্ক মেনে নেয়নি দু'জনের পরিবার, তাই দিল্লিতে গিয়ে, মেহরৌলি এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে লিভ ইন করতে শুরু করে তারা।
- শ্রদ্ধা বিয়ে করতে চাইতেই বেঁকে বসে আফতাব।
- অপরাধমূলক ওয়েব সিরিজ ও ক্রাইম থ্রিলারের বিশেষ ভক্ত ছিল সে। তাই দেখেই পরিকল্পনা করে খুনের
- গলা টিপে শ্রদ্ধাকে মেরে দেহ কুপিয়ে ৩৫ টুকরো করে আফতাব। প্রতিদিন মাঝরাতে ঘর থেকে বেরিয়ে সারা দিল্লির নানা জায়গায় দেহের টুকরোগুলো ফেলে দিতে থাকে সে। মাথা এবং কিছু অংশ ঘরেই রাখে, নতুন ফ্রিজ কিনে।
- বেশিরভাগ সময়ে বাড়িতেই থাকত আফতাব, ওই ফ্রিজের ঘরেই ঘুমোত। মাঝেমাঝে ফ্রিজ খুলে দেখত 'প্রেমিকা'র মাথা।
- রান্নাবান্নার পাঠ ছিল না ঘরে, বাইরে থেকেই অর্ডার করত খাবার। সেই খাবার আবার রাখত ওই একই ফ্রিজে।
- শ্রদ্ধার দেহ ফ্রিজে রেখে ওই ফ্ল্যাটেই একাধিক মহিলার সঙ্গে সহবাসও করেছে আফতাব।
শ্রদ্ধার দেহ ফ্রিজে রেখে ওই ফ্ল্যাটেই একাধিক মহিলার সঙ্গে সহবাস করেছে আফতাব