Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

জরুরি ভিত্তিতে ফাইজারের ভ্যাকসিন অনুমোদন করল হু

দ্য ওয়াল ব্যুরো : ডিসেম্বরের শুরুতেই ফাইজার-বায়োএনটেকের কোভিড ভ্যাকসিন দেওয়া শুরু করেছে ব্রিটেন। তারপর আমেরিকা, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নও সেই ভ্যাকসিন অনুমোদন করেছে। এবার জরুরি ভিত্তিতে ফাইজারের ভ্যাকসিন অনুমোদন করল হু। এর ফলে বিশ্বের প্রত

জরুরি ভিত্তিতে ফাইজারের ভ্যাকসিন অনুমোদন করল হু

শেষ আপডেট: 1 January 2021 03:19

দ্য ওয়াল ব্যুরো : ডিসেম্বরের শুরুতেই ফাইজার-বায়োএনটেকের কোভিড ভ্যাকসিন দেওয়া শুরু করেছে ব্রিটেন। তারপর আমেরিকা, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নও সেই ভ্যাকসিন অনুমোদন করেছে। এবার জরুরি ভিত্তিতে ফাইজারের ভ্যাকসিন অনুমোদন করল হু। এর ফলে বিশ্বের প্রতিটি প্রান্তে সেই ভ্যাকসিন পাঠানো যাবে। হু জানিয়েছে, একবছর আগে চিনে করোনা সংক্রমণ দেখা যায়। তারপর ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনকেই প্রথমে জরুরি ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছে। হু-এর শীর্ষস্থানীয় অফিসার মারিয়ানগেলা সিমাও বলেন, "আমরা একটি ইতিবাচক পদক্ষেপ নিয়েছি। এর ফলে বিশ্ব জুড়ে মানুষকে কোভিড ভ্যাকসিন দিতে সুবিধা হবে।" পরে তিনি বলেন, "যাঁদের আগে ভ্যাকসিন দেওয়া দরকার তাঁদের জন্য দ্রুত যথাস্থানে ভ্যাকসিন পৌঁছে দিতে হবে।" হু জানিয়েছে, তারা ফাইজারের ভ্যাকসিন অনুমোদন করার ফলে বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থার সুবিধা হবে। তারাও ওই ভ্যাকসিন অনুমোদন ও আমদানি করতে পারবে। ইউনিসেফ ও প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের মতো সংস্থাও এবার দ্রুত ওই ভ্যাকসিন সংগ্রহ করে বিভিন্ন দেশে পাঠাতে পারবে। ভারতেও খুব দ্রুত কোভিড ভ্যাকসিন দেওয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে। শনিবার থেকে দেশের প্রতিটি রাজ্যে শুরু হবে ড্রাই রান। এই নিয়ে দেশে দ্বিতীয়বার কোভিড ভ্যাকসিনের ড্রাই রান হতে চলেছে। এর আগে ২৮ ও ২৯ ডিসেম্বর দেশের চার রাজ্যে ভ্যাকসিনের ড্রাই রান হয়েছিল। সেটা সফলও হয়েছে। তাই এবার সব রাজ্যেই হবে এই ড্রাই রান। সূত্রের খবর, প্রতিটি রাজ্যে কিছু নির্বাচিত স্থানেই হবে এই ড্রাই রান। এই পদ্ধতিতে যারা অংশ নেবেন তাদের ডামি অর্থাৎ নকল কোভিড ভ্যাকসিন দেওয়া হবে। এই ড্রান রান করার প্রধান উদ্দেশ্য হল সত্যিকারের টিকাকরণ শুরু করার আগে সব পদ্ধতি ঠিকভাবে করা যাচ্ছে কিনা, সেটা খতিয়ে দেখা। গত মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানায়, চার রাজ্যে দু’দিনের যে মক ড্রিল করা হয়েছে তার সাফল্য প্রমাণ করছে যে ভারত টিকাকরণ শুরু করার জন্য তৈরি। একটি বিবৃতি দিয়ে বলা হয়, “কোভিড ১৯ টিকাকরণ কীভাবে হবে সেই পদ্ধতির জন্য করা মক ড্রিলে অংশ নেওয়া চার রাজ্যই সন্তুষ্ট।” এদিনই দেশের ড্রাগস কন্ট্রোলার জেনারেল ডক্টর ভি জি সোমানি জানিয়েছেন, “আমরা আশা করছি নতুন বছরে টিকাকরণ শুরু হবে।” তাই এই মুহূর্তে সব রকমের প্রস্তুতি সেরে রাখতে চাইছে কেন্দ্র। এরমধ্যেই কোভিড টিকার জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি নিয়ে আগামীকাল বৈঠক করবে বিশেষজ্ঞ কমিটি। সেখানে সেরাম ইন্সটিটিউট, ভারত বায়োটেক ও ফাইজারের আবেদন নিয়ে আলোচনা হবে।

```