Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা আবারও মাথাচাড়া দিয়েছে, টিকাকরণ নিয়ে নয়া গাইডলাইন বিশ্ব স্বাস্থ্য সংস্থার

দ্য ওয়াল ব্যুরো: করোনা আবারও বাড়ছে। ওমিক্রনের (Omicron) নতুন উপপ্রজাতিরা তাণ্ডব শুরু করেছে বিশ্বজুড়ে, সেই সঙ্গেই বাড়ছে এক্সবিবি (XBB Variant) ভ্যারিয়ান্টের দাপট। বিশ্বজুড়েই ফের সংক্রমণের নতুন ঢেউ এসেছে বলে মনে করা হচ্ছে। সেই রেশ পৌঁছেছ

করোনা আবারও মাথাচাড়া দিয়েছে, টিকাকরণ নিয়ে নয়া গাইডলাইন বিশ্ব স্বাস্থ্য সংস্থার

শেষ আপডেট: 12 April 2023 02:07

দ্য ওয়াল ব্যুরো: করোনা আবারও বাড়ছে। ওমিক্রনের (Omicron) নতুন উপপ্রজাতিরা তাণ্ডব শুরু করেছে বিশ্বজুড়ে, সেই সঙ্গেই বাড়ছে এক্সবিবি (XBB Variant) ভ্যারিয়ান্টের দাপট। বিশ্বজুড়েই ফের সংক্রমণের নতুন ঢেউ এসেছে বলে মনে করা হচ্ছে। সেই রেশ পৌঁছেছে ভারতেও। ফের দৈনিক সংক্রমম হাজার ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে টিকাকরণে জোর দেওয়ার পরামর্শই দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। বর্তমান সময়ে করোনার টিকাকরণ (Vaccination) নিয়ে নতুন গাইডলাইনও দিয়েছে হু।

কী সেই গাইডলাইন?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, করোনার দুটি টিকা নেওয়া হয়ে গেছে এমন মানুষজনের আবারও নতুন করে বুস্টার ডোজ নিতেই হবে। যাঁদের বুস্টারও নেওয়া আছে তাঁদের ফের নতুন করে বুস্টার নিতে হবে। আগের টিকা নেওয়ার ৬ মাস থেকে ১ বছরের মধ্যে নতুন বুস্টার ডোজ নিতে হবে।

প্রবীণ ব্যক্তি বা যাঁদের নানারকম অসুখ, কোমর্বিডিটি আছে তাঁদের অতি অবশ্যই বুস্টার নিতে হবে। আগের টিকার ডোজ নেওয়ার ৬ মাস বা ১২ মাস পরে বুস্টার টিকা নিতে হবে। কতদিন পরে নতুন বুস্টার নিতে হবে তা শরীরের অবস্থা, রোগ প্রতিরোধ ক্ষমতা দেখে ডাক্তাররা প্রেসক্রাইব করে দেবেন।

হু জানাচ্ছে, আমেরিকা, কানাডার মতো দেশ বুস্টার ডোজ চালু করে দিয়েছে। করোনা আবারও সংক্রমণ ছড়াতে পারে এই আশঙ্কায় আগে থেকেই টিকাকরণে জোর দিচ্ছে কিছু দেশ। চিনের ভুল কোভিড নীতির জন্যই সে দেশে করোনার বাড়বাড়ন্ত। অন্তত চার রকম ভাইরাসের প্রজাতি দাপিয়ে বেড়াচ্ছে চিনে। বিশ্বের অন্যান্য দেশেও সেইসব প্রজাতি ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কাজেই কোভিড ভ্যাকসিনে ভরসা রাখা ছাড়া গতি নেই। শরীরের ইমিউনিটি আবারও বাড়িয়ে তুলতে ও অ্যান্টিবডির পরিমাণ বাড়াতে বুস্টার ডোজ নেওয়ারই পরামর্শ দিচ্ছেন হু-র ভাইরাস বিশেষজ্ঞরা।

কেন এই পরামর্শ, তার কারণও ব্যাখ্যা করেছে হু। একটি পরিসংখ্যান দিয়ে তারা জানিয়েছে, গত পাঁচ সপ্তাহে করোনায় মৃত্যুর সংখ্যা অনেকটাই বেড়েছে। হু-র দাবি, করোনা মহামারী শেষ হতে এখনও বহু দেরি। এখনই করোনা থেকে মুক্তির কোনও সম্ভাবনা নেই। গত এক বছরে করোনা মোকাবিলায় অনেক নতুন শিক্ষা লাভ হয়েছে। বোঝা গেছে যে, শুধু ৭০ শতাংশ দেশবাসীকে টিকা দেওয়ার কাজ সম্পূর্ণ করলেই হবে না। আগে তাঁদের টিকা বা বুস্টার ডোজ দিতে হবে যাঁদের ঝুঁকি সবচেয়ে বেশি। তা না হলে করোনায় মৃত্যু বাড়তই থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিনেশনের প্রায় এক বছর পরে যদি এই বুস্টার দেওয়া হয়, তাহলে আবারও শরীরে অ্যান্টিবডি তৈরি হবে, আরও কয়েকমাস ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা পাওয়া যাবে।


```