কিমের রহস্যময় বডিগার্ডরা সিঙ্গাপুরেও
দ্য ওয়াল ব্যুরো: উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন যেখানে যাবেন, সেখানে তারাও যাবেই। আজও সিঙ্গাপুরে কিমের লিমোর চারপাশে তাদের দৌড়তে দেখা গিয়েছে। কালো স্যুট পড়া বলিষ্ঠ চেহারার একদল যুবক। তারা কারা?
আরও পড়ুন: আপাতত লাভ কিমেরই
উত্তর কোরিয়ার সে
শেষ আপডেট: 12 June 2018 08:09
দ্য ওয়াল ব্যুরো: উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন যেখানে যাবেন, সেখানে তারাও যাবেই। আজও সিঙ্গাপুরে কিমের লিমোর চারপাশে তাদের দৌড়তে দেখা গিয়েছে। কালো স্যুট পড়া বলিষ্ঠ চেহারার একদল যুবক। তারা কারা?
আরও পড়ুন: আপাতত লাভ কিমেরই
উত্তর কোরিয়ার সেনাবাহিনীর সবচেয়ে যোগ্য ও দক্ষ কর্মীদের নিয়ে তৈরি হয় কিমের দেহরক্ষী বাহিনী। তাদের সকলের উচ্চতা প্রায় একই। ইন্টারভিউয়ের সময় খুব গুরুত্ব দিয়ে দেখা হয়, চোখের দৃষ্টি তীক্ষ্ন কিনা। তাদের বাবা অথবা ঠাকুরদা কেউ কখনও সরকারের বিরোধিতা করেছে কিনা তারও খোঁজ নেওয়া হয় ।
আরও পড়ুন: আই ফিল রিয়েলি গ্রেট, কিমের হাত ধরে বললেন ট্রাম্প
একনায়কের বডিগার্ড হওয়ার আগে তাদের কঠোর প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হয়। তাদের সহ্যশক্তির পরীক্ষা দিতে হয়। নানারকম হ্যান্ডগান ব্যবহার করা শিখতে হয়। মার্শাল আর্ট জানতে হয়।
আরও পড়ুন: ট্রাম্প-কিম চুক্তিপত্রের ছবি উঠল
কিম যখন হাঁটেন, তার দুপাশে তিনজন করে দেহরক্ষী থাকে। পিছনে থাকে আরও চারজন। উত্তর কোরিয়ার নাগরিকদের মধ্যে একমাত্র তাদেরই একনায়কের কাছে আগ্নেয়াস্ত্র বহন করার অনুমতি আছে।
আরও পড়ুন: হ্যান্ডশেক আর হাসিতে শুরু হলো ট্রাম্প-কিম বৈঠক
কিম যে টেলিফোনে কথা বলেন, তা এই দেহরক্ষীরা আগে পরীক্ষা করে দেখে। কিমের খাবার ও সিগারেটও আগেভাগে পরীক্ষা করে তারা। কিম যে কম্পিউটারে কাজ করেন, সেখান থেকে কেউ তথ্য চুরি করছে কিনা, সেদিকেও নজর রাখে।
আরও পড়ুন: ইয়েস, আমি কিমকে বিশ্বাস করি, বললেন ট্রাম্প