'ডাল মে কুছ কালা' নয়, একেবারে সাদা ট্যালকম পাউডার! উল্টোডাঙায় গ্রেফতার এক
দ্য ওয়াল ব্যুরো: মুসুরির ডালকে খাওয়ার যোগ্য করে তোলার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে সাদা ট্যালকাম পাউডার (Talcum Powder)! শুনতে অবাক লাগলেও দীর্ঘদিন ধরে উল্টোডাঙার এক ডাল প্রস্তুতকারক সংস্থার অন্দরে এভাবেই কাজ চলত। খবর পেয়ে সেই সেই প্রস্তুতকারক সং
শেষ আপডেট: 3 September 2021 12:21
দ্য ওয়াল ব্যুরো: মুসুরির ডালকে খাওয়ার যোগ্য করে তোলার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে সাদা ট্যালকাম পাউডার (Talcum Powder)! শুনতে অবাক লাগলেও দীর্ঘদিন ধরে উল্টোডাঙার এক ডাল প্রস্তুতকারক সংস্থার অন্দরে এভাবেই কাজ চলত। খবর পেয়ে সেই সেই প্রস্তুতকারক সংস্থায় হানা দেয় এনফোর্সমেন্ট শাখার ফুড অ্যান্ড এডিবল অয়েল বিভাগের তদন্তকারী দল।
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার হানা দেয় ইডি। সঙ্গে কলকাতা পুলিশের অফিসাররা। সংস্থার মালিককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, ওই সংস্থার মালিক চিনার পার্ক এলাকার বাসিন্দা বিশাল জয়সওয়াল। পাশাপাশি ত্রিশ কিলো ওজনের ৩৪৭টি ডালের বস্তা এবং প্রায় সম ওজনের একটি ট্যালকাম পাউডারের প্লাস্টিক প্যাকেট বাজেয়াপ্ত করা হয়।
আরও পড়ুনঃ ধ
র্ষণে গর্ভবতী, টয়লেটে ভূমিষ্ঠ প্রিম্যাচিওর সন্তান, ভয়ে ফ্লাশ করে দিল নাবালিকা!
দীর্ঘদিন ধরে এই এলাকায় অসাধু ব্যবসা চালাতে থাকত এই সংস্থা। বিশাল জয়সওয়ালকে জিজ্ঞেসাবাদ করেও এই ডালের সঙ্গে ট্যালকম পাউডার মেশানোর কোনো যথাপুযুক্ত কারণ জানাতে পারেনি তিনি। তারপরেই পুলিশ তাঁকে গ্রেফতার করে।
এভাবেই শহরের বুকে চলছে নানা অসাধু ব্যবসা। বিশেষত খাদ্যবস্তু নিয়ে এই ধরণের ব্যবসা ছেয়ে গেছে। যা রীতিমতো ভয়ঙ্কর চেহারা নিচ্ছে। মানুষের শরীরে দিনে দিনে বিষাক্ত জিনিসের বাসা বাঁধছে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'