Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাগজের বাঘ নাকি? জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে কটাক্ষ কমলনাথের

দ্য ওয়াল ব্যুরো : গত মার্চ মাসে ২২ জন বিধায়ক সহ বিজেপিতে যোগ দেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ফলে মধ্যপ্রদেশে কমলনাথ সরকারের পতন ঘটে। বৃহস্পতিবার মধ্যপ্রদেশে মন্ত্রিসভার সম্প্রসারণে সিন্ধিয়ার কয়েকজন ঘনিষ্ঠকে মন্ত্রী করা হয়। এরপর সিন্ধিয়া বলেন, '

কাগজের বাঘ নাকি? জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে কটাক্ষ কমলনাথের

শেষ আপডেট: 3 July 2020 13:02

দ্য ওয়াল ব্যুরো : গত মার্চ মাসে ২২ জন বিধায়ক সহ বিজেপিতে যোগ দেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ফলে মধ্যপ্রদেশে কমলনাথ সরকারের পতন ঘটে। বৃহস্পতিবার মধ্যপ্রদেশে মন্ত্রিসভার সম্প্রসারণে সিন্ধিয়ার কয়েকজন ঘনিষ্ঠকে মন্ত্রী করা হয়। এরপর সিন্ধিয়া বলেন, 'টাইগার আভি জিন্দা হ্যায়'। শুক্রবার সেই মন্তব্যকে কটাক্ষ করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। রতলাম জেলায় এক অনুষ্ঠানে তিনি প্রশ্ন করেন, কোন বাঘ এখনও বেঁচে আছে? সে কি কাগজের বাঘ? নাকি সার্কাসের বাঘ? সিন্ধিয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকেও কটাক্ষ করে তিনি বলেন, "আমি মহারাজা নই। কারও মামাও নই।" মধ্যপ্রদেশের রাজপরিবারের সন্তান জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে অনেক সময় 'মহারাজা' বলা হয়। শিবরাজ সিং চৌহানকে তাঁর অনেক অনুগামী 'মামা' বলে থাকেন। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কটাক্ষ করে কমলনাথ বলেন, "আমি কখনও আগে চা বিক্রি করিনি। আমি স্রেফ কমলনাথ।" পরে তিনি বলেন, "কেউ কেউ বলে, সে বাঘ। আমি বাঘ নই। আমি কোনও কাগুজে বাঘও নই। এখন রাজ্যের মানুষ ঠিক করবেন, কার কী পরিচয়।" মুখ্যমন্ত্রীর সমালোচনা করে কমলনাথ বলেন, "শিবরাজ সিং চৌহান যেখানে যান, সেখানে আগে তাঁর নাম ঘোষণা করা হয়। তিনি বলেন, শ্রমিকদের অনেক টাকা দিয়েছেন। কিন্তু লকডাউনের সময় আমরা দেখেছি, তারা দিশাহারা হয়ে ঘোরাঘুরি করছে। তাদের কেউই টাকা পায়নি।" মধ্যপ্রদেশে বিজেপির মন্ত্রিসভা সম্প্রসারণে অনেক প্রাক্তন কংগ্রেস নেতা মন্ত্রী হয়েছেন। তা নিয়ে বিজেপির অভ্যন্তরে ক্ষোভ দেখা দিয়েছে। বৃহস্পতিবার এসম্পর্কে প্রশ্ন করলে কমলনাথ বলেছিলেন, "এটা বিজেপির অভ্যন্তরীণ ব্যাপার।" পরে তিনি বলেন, "শিবরাজ সিং-এর মন্ত্রিসভা চলছে দর কষাকষির ভিত্তিতে। ৩৩ জন মন্ত্রীর মধ্যে ১৪ জনই বিধায়ক নন। একে কি দর কষাকষি বলবেন না? তাঁরা মধ্যপ্রদেশ তথা সারা দেশের মানুষকে অসম্মান করেছেন। মধ্যপ্রদেশে যে রাজনীতি চলছে, তার জন্য আমরা লজ্জিত। এর আগে এই রাজ্যে কখনও এমন রাজনীতি হয়নি।" শুক্রবার সমাজকর্মী প্রভুদয়াল গহলৌতের মূর্তির আবরণ উন্মোচন করার জন্য কমলনাথ রতলামে যান। সেখানে তিনি বলেন, "প্রভুদয়াল বরাবর মূল্যবোধকে রক্ষা করছেন। তাঁর কাজ আমাদের কাছে উদাহরণস্বরূপ।"

```