শেষ আপডেট: 1 December 2021 08:33
ব্যয়বহুল শহরের তালিকায় তেল আবিবের পরেই আছে প্যারিস আর সিঙ্গাপুর। যৌথভাবেই দ্বিতীয় স্থানে রয়েছে তারা। এরপর রয়েছে সুইৎজারল্যান্ডের জুরিখ আর চিনের হংকং। ষষ্ঠ ও সপ্তম স্থান দখল করেছে যথাক্রমে নিউ ইয়র্ক এবং জেনেভা।
বিশ্বের সবচেয়ে কম খরচের শহর হিসেবে উঠে এসেছে সিরিয়ার দামাস্কাস। জানা গেছে, সারা পৃথিবীর মোট ১৭৩ট শহরের ব্যয়ের সঙ্গে মার্কিন ডলারের তুলনা করে এই তালিকা তৈরি করেছে ইকোনমিক্স ইনটেলিজেন্স ইউনিট।
সূত্রের খবর, মার্কিন ডলারের সঙ্গে তুলনায় ইজরায়েলি মুদ্রা শেকেলের মূল্য অনেকটাই পড়ে গেছে। সেই কারণেই তেল আবিবে জীবনযাত্রার খরচ হয়েছে আকাশছোঁয়া। সেখানে পরিবহণ থেকে শুরু করে মুদিখানা সামগ্রী, সব কিছুর দাম চড় চড় করে বেড়ে গেছে।
গত বছর ইকোনমিক্স ইনটেলিজেন্স ইউনিটের প্রতিবেদনে বিশ্বের ব্যয়বহুল শহরগুলির তালিকায় শীর্ষে ছিল প্যারিস, হংকং এবং জুরিখ। এবার তাদের ছাপিয়ে গেছে তেল আবিব। এর জন্য কোভিড পরিস্থিতিকেও দায়ী করা হচ্ছে। ইজরায়েলে পণ্যসামগ্রীর জোগান আগের চেয়ে অনেক কমে গেছে। ফলে স্বভাবতই বেড়েছে দাম।