Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হানিমুনে কোথায় যাবেন? মালাবদলের পর মিডিয়ার সামনে সোজাসাপটা দিলীপ ঘোষ

তিনি আর ব্রহ্মচারী নন। বৈশাখের গোধূলি লগ্নে রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

হানিমুনে কোথায় যাবেন? মালাবদলের পর মিডিয়ার সামনে সোজাসাপটা দিলীপ ঘোষ

সস্ত্রীক দিলীপ ঘোষ।

শেষ আপডেট: 18 April 2025 20:15

প্রিয়াঙ্কা পাত্র

তিনি আর ব্রহ্মচারী নন। বৈশাখের গোধূলি লগ্নে রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh Marriage)।

শুভদৃষ্টি থেকে মাল্যদান, সাত পাকে বাঁধা পড়ার পর শুক্রবারের সন্ধেয় নববধূকে নিয়ে নিউটাউনের বাসভবনের বাইরে এলেন সদ্য বিবাহিত ঘোষবাবু। মিডিয়ার মাধ্যমে সকলকে শুভেচ্ছা জানালেন। একই সঙ্গে নিজেদের নতুন জীবনে চলার জন্য সকলের আর্শীবাদ প্রার্থনাও করলেন।

ধুতি, পাঞ্জাবি পরিহিত দিলীপ নববধূকে সঙ্গে নিয়ে জানিয়ে দিলেন, বিধির বিধান মেনে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ঠিকই, তবে আগের মতোই তিনি পার্টির কাজকর্ম চালিয়ে যাবেন।

দিলীপের কথায়, "রাজনৈতিক দায়িত্ব এবং মায়ের দায়িত্ব দুটোই যাতে একসঙ্গে পালন করতে পারি, তাই বিধির বিধান মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। সব জেনেই রিঙ্কু রাজি হয়েছে। আর্শীবাদ করুন, আমরা বিবাহিত জীবনের দায়িত্ব যেন ভালভাবে পালন করতে পারি।" পাশে দাঁড়িয়ে রিঙ্কুও বলেন, "পার্টির কাজ যেমন করতাম তেমনই করব। সঙ্গে ভালভাবে সংসারও সামলাতে চাই।"

হানিমুনে কোথায় যাবেন? সরাসরি 'হ্যাঁ' কিংবা 'না' তে জবাব না দিয়ে নিজস্ব স্টাইলে সদ্য বিবাহিত ঘোষবাবুর জবাব, "৪০-৪২ বছর ধরে ঘুরছি। কোথাও একটা নিশ্চয়ই যাব!" সেটা কি দেশে নাকি বিদেশে? দিলীপের সাফ কথা, "দেশে এত ভাল জায়গা থাকতে বাইরে কেন যেতে যাব?" অর্থাৎ এই বাংলারই কোনও এক জায়গায় হানিমুন হবে দিলীপ-রিঙ্কুর।

বৃহস্পতিবার বিকেলে তৃণমূল নেতা কুণাল ঘোষ যখন টুইটে অকৃতদার দিলীপ ঘোষের বিয়ের 'খবর' ব্রেক করেছিলেন তখনও অনেকেই ভেবেছিলেন, এটা নিছকই রসিকতা! এ ব্যাপারে দিলীপ শুরু থেকেই স্পিকটি নট থাকলেও সন্ধেয় দ্য ওয়ালের কাছে প্রথম বিয়ের কথা স্বীকার করে দিলীপের সহধর্মিনী রিঙ্কু মজুমদার বলেছিলেন, "হ্যাঁ, কাল (শুক্রবার) আমাদের বিয়ে!"

ফলে ঘরোয়া বিয়ে আর ঘরোয়া থাকেনি। শুক্রবার সকাল থেকেই তামাম মিডিয়ার নজর ছিল দিলীপ ঘোষের নিউটাউনের বাড়িতে। দিনভর দিলীপের বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি প্রকাশ্যে আসে মিডিয়ার মাধ্যমে। দিলীপের কথায়, "আপনারা সারাদিন আমাদের সঙ্গে থেকেছেন। সেজন্য অসংখ্য ধন্যবাদ।"

এরপরই 'কাল সকালে আবার দেখা হবে, আপনারা কাজে ফিরে যান' বলে ঘরে ঢুকে পড়েন সস্ত্রীক দিলীপ। দিলীপ ঘোষের সকাল মানেই ইকো পার্কে প্রাতঃভ্রমণ! রিঙ্কু জানিয়েছেন, ইকো পার্ক থেকেই তাঁদের সম্পর্কের সূচনা হয়েছিল। বিয়ের পরের দিন সকালে সত্যি সত্যি দিলীপকে আগের মতোই ইকো পার্কে দেখা যায় কিনা, তা নিয়েও কৌতূহলী অনেকে। 


```