Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটের অভিমুখ কোনদিকে? জানিয়ে দিলেন শোভনদেব

বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা করে বৃদ্ধি করা হতে পারে বলে আগাম ভবিষ্যদ্বাণী করে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

 মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটের অভিমুখ কোনদিকে? জানিয়ে দিলেন শোভনদেব

মমতা বন্দ্যোপাধ্যায় ও শোভনদেব চট্টোপাধ্যায়।

শেষ আপডেট: 11 February 2025 13:51

দ্য ওয়াল ব্যুরো: সোমবার ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। আগামীকাল বুধবার বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬ সালের বিধানসভা ভোটের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। স্বভাবতই এবারের বাজেটে কোন কোন দিকে সরকার জোর দেবে, তা নিয়ে সব মহলে কৌতূহল তুঙ্গে।

ইতিমধ্যেই এবারের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা করে বৃদ্ধি করা হতে পারে বলে আগাম ভবিষ্যদ্বাণী করে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার রাজ্য সরকারের বাজেট অভিমুখ নিয়ে ব্যাখ্যা দিলেন বিধানসভার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।


শোভনদেব বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সংগ্রামের মধ্যে দিয়ে উঠে এসেছেন, তাই উনি সবসময় নিজেকে মাটির কাছাকাছি রাখার চেষ্টা করেন। ২০১১ সালে ক্ষমতায় আসার পর আমাদের সরকারের প্রথম লক্ষ্যই ছিল, কী করে সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষজনকে আর্থিক দিক থেকে নির্ভরশীল করে তোলা যায়। আসলে আর্থিকভাবে যারা সবচেয়ে পিছিয়ে তাঁদের উন্নতি না করতে পারলে সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। 

শোভনদেব এও বলেন, শুধু সমাজের পিছিয়ে পড়া অংশই নয়, ধীরে ধীরে ছাত্র, যুব, কর্মচারী, শ্রমিক, মহিলা-সহ সমাজের সর্বস্তরকেই উপকৃত করেছেন তিনি। প্রত্যাশিতভাবে এবারের বাজেটের অভিমুখও সেদিকেই থাকবে বলা যেতে পারে।

বাংলায় তৃণমূল সরকারের অন্যতম স্লোগান হল, 'এগিয়ে বাংলা'। শোভনদেব বলেন, "এই এগিয়ে বাংলা শুধু স্লোগান নয়, আমাদের সরকারের উন্নয়নের প্রধান মন্ত্রও। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা প্রতি মুহূর্তে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছি।" নিজের দাবির সপক্ষে প্রবীণ মন্ত্রীর দাবি, ২০১১ সালের আগে কৃষিতে যা ছিল আমরা তার চেয়ে অনেক এগিয়ে গিয়েছি। এখন সারা দেশের নিরিখে বাংলায় কৃষকদের আয় সবচেয়ে বেশি।

ওয়াকিবহাল মহলের মতে, শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, এবারের রাজ্য বাজেটে শিক্ষাবন্ধু, অঙ্গনওয়াড়ি কর্মী, প্যারা টিচারদের বেতন বৃদ্ধি, নতুন নিয়োগের সম্ভাবনাও রয়েছে। এছাড়াও সামাজিক প্রকল্পে একাধিক ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।


```