Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শাহজাহান শেখ কোথায়? জানিয়ে দিলেন কারামন্ত্রী অখিল গিরি

২০ দিন পার। এখনও ফেরার সন্দেশখালির বাদশা শাহজাহান শেখ। স্বাভাবিকভাবে, শাহজাহানের 'অবস্থান' নিয়ে নানারকম জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

শাহজাহান শেখ কোথায়? জানিয়ে দিলেন কারামন্ত্রী অখিল গিরি

শেষ আপডেট: 25 January 2024 19:27

দ্য ওয়াল ব্যুরো: ২০ দিন পার। এখনও ফেরার সন্দেশখালির বাদশা শাহজাহান শেখ। স্বাভাবিকভাবে, শাহজাহানের 'অবস্থান' নিয়ে নানারকম জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

বিরোধীদের একাংশের দাবি, পুলিশের আশ্রয়ে এলাকাতেই রয়েছে শাহজাহান। আবার অনেকের মতে, শাহজাহান ইতিমধ্যে দেশের বাইরে পালিয়ে গিয়েছে। 

শাহজাহানের খোঁজে বুধবার সন্দেশখালির সরবেড়িয়ায় তল্লাশি অভিযানে গিয়েছিল ইডি। কিছু জমি বাড়ির কাগজ ছা্ড়া উল্লেখযোগ্য তেমন কিছুই পাননি তদন্তকারীরা। ফেরার সময় তৃণমূল নেতার বাড়িতে নোটিস সাঁটিয়ে আসেন তদন্তকারীরা। ২৯ জানুয়ারি তৃণমূল নেতাকে নথি নিয়ে সিজিওতে দেখা করার নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এমন আবহে শাহজাহানের 'অবস্থান' নিয়ে নয়া দাবি করেছেন রাজ্যের কারামন্ত্রী তথা পূর্ব মেদিনীপুরের এগরার তৃণমূল নেতা অখিল গিরি। বৃহস্পতিবার শাহজাহানের সম্পর্কে অখিলের দাবি, "উনি রাজ্যের বাইরে চিকিৎসায় গেছেন। শীঘ্রই ফিরে আসবেন।"


রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাকে খুঁজে পাচ্ছে না, তাঁর খবরব অখিল জানলেন কী করে? কারামন্ত্রীর ব্যাখ্যা, "পুলিশ খুঁজছে। রাজ্যে থাকলে নিশ্চয়ই পুলিশ তাঁকে খুঁজে পেত।" একই সঙ্গে 'ফেরার' তৃণমূল নেতার প্রতি কারামন্ত্রীর পরামর্শ, "অসুবিধা থাকলে ইডির কাছে সময় চেয়ে নেন।"

রেশন দুর্নীতির তদন্তে গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে এসে আক্রান্ত হতে হয়েছিল কেন্দ্রীয় এজেন্সির কর্তাদের। মাথা ফেটেছিল ইডির তিন অফিসারের। তার পর থেকেই নিখোঁজ সন্দেশখালির বাদশা


```