Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চুরুলিয়ায় নকল! নজরুল সংগ্রহশালায় রাখা পদ্মভূষণ ও জগৎতারিণী পদক আসল নয়, দাবি পরিবারের

কয়েকদিন আগে 'কারার ঐ লৌহ কপাট' গানের সত্ত্ব বিক্রির বিতর্ক তৈরি হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই কাজী নজরুলকে নিয়ে আরও এক নতুন বিতর্ক তৈরি হয়েছে। চুরুলিয়ার সংগ্রহশালায় রাখা দুটি পদক আসল নয়, বলে দাবি করলেন কবির পরিবারের সদস্যদের একাংশ। তাঁদের বক্তব্য, কবির জগৎতারিণী ও পদ্মভূষণ পদক রেপ্লিকা সেখানে রাখা রয়েছে। আসল পদক কোথায়, সেই নিয়েই প্রশ্ন তুলেছেন তাঁরা। 

চুরুলিয়ায় নকল! নজরুল সংগ্রহশালায় রাখা পদ্মভূষণ ও জগৎতারিণী পদক আসল নয়, দাবি পরিবারের

শেষ আপডেট: 3 December 2023 17:17

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: কয়েকদিন আগে 'কারার ঐ লৌহ কপাট' গানের সত্ত্ব বিক্রির বিতর্ক তৈরি হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই কাজী নজরুলকে নিয়ে আরও এক নতুন বিতর্ক তৈরি হয়েছে। চুরুলিয়ার সংগ্রহশালায় রাখা দুটি পদক আসল নয়, বলে দাবি করলেন কবির পরিবারের সদস্যদের একাংশ। তাঁদের বক্তব্য, কবির জগৎতারিণী ও পদ্মভূষণ পদক রেপ্লিকা সেখানে রাখা রয়েছে। আসল পদক কোথায়, সেই নিয়েই প্রশ্ন তুলেছেন তাঁরা। 

অবিভক্ত বর্ধমানের চুরুলিয়ায় কাজী নজরুল ইসলামের জন্ম। এখন এই গ্রাম পশ্চিম বর্ধমানের অন্তর্গত। সেখানে কবির স্মরণে একটি সংগ্রহশালা তৈরি করা হয়েছে। সেই সংগ্রহশালায় কবির ব্যবহৃত আসবাব থেকে শুরু করে গ্রামোফোন, পোশাক, পান্ডুলিপি সহ একাধিক জিনিসপত্র সবই রাখা রয়েছে। একই সঙ্গে রয়েছে ভারত সরকারের দেওয়া পদ্মভূষণ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের দেওয়া জগৎতারিণী পদকটিও। 

কিন্তু চুরুলিয়ার থাকা ওই পদকগুলিকে রেপ্লিকা বলে দাবি করেছেন কবির ভাইপো কাজী রেজাউল করিম ও তাঁর নাতনি সোনালি কাজী। তাঁদের দাবি, যে দুটি পদক চুরুলিয়ার নজরুল একাডেমির সংগ্রহশালায় রাখা রয়েছে, সেই দুটি রেপ্লিকা। আসল পদকগুলি পরিবারের কেউ নিয়ে বাইরে চলে গিয়েছেন। 

সোনালি কাজী জানিয়েছেন, নিউ জার্সিতে থাকেন কাজী অনিন্দিতা। তিনি কবির ছোট ছেলে প্রয়াত কাজী অনিরুদ্ধের মেয়ে। সেখানে একটি অনুষ্ঠানে জগৎতারিণী ও পদ্মভূষণ পদক দুটি প্রদর্শিত হয়। একটি ভিডিওতে এই ঘটনা নজরে আসতেই প্রশ্ন ওঠে চুরুলিয়ার সংগ্রহশালায় থাকা পদক দুটিকে নিয়ে। এর পরেই সোনালি কাজী দাবি করেন, আসল পদকগুলি কবির জন্মস্থানের সংগ্রহশালায় ফিরিয়ে দেওয়া হোক। 

বিষয়টি নিয়ে সবর হয়েছেন সোনালীদেবীর ঠাকুর্দা তথা কবির ভাইপো কাজী রেজাউল করিম। তিনি জানান, চুরুলিয়ায় ওই পদকের রেপ্লিকা রয়েছে। আসল পদকগুলি সংগ্রহশালায় ফিরে এলে  বিশ্ববিদ্যালয়ের সম্মান বাড়বে। 

গবেষক সন্দীপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ঘটনার কথা তিনি শুনেছেন। বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক। পদক দুটি একাডেমির সম্পত্তি। তিনিও চান পদক দুটিকে ফিরিয়ে আনা হোক।


```