
ফাইল ছবি।
শেষ আপডেট: 6 May 2025 17:11
দ্য ওয়াল ব্যুরো: আগামী বছর কবে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা (Board of Secondary Education.), মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানাল মধ্যশিক্ষা পর্ষদ।
পর্ষদের তরফে জানানো হয়েছে, ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরীক্ষা। শেষ হবে ১২ ফেব্রুয়ারি। অর্থাৎ ১০ দিন ধরে চলবে পরীক্ষা।
পর্ষদের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২ ফেব্রুয়ারি সোমবার হবে বাংলা পরীক্ষা। পরদিন অর্থাৎ ৩ ফেব্রুযারি ইংরেজি পরীক্ষা। ৪ ও ৫ ফেব্রুয়ারি ছুটি। ৬ ফেব্রুয়ারি শুক্রবার হবে ইতিহাসের পরীক্ষা। পরের দিন শনিবার অর্থাৎ ৭ ফেব্রুয়ারি ভূগোল, ৯ ফেব্রুয়ারি সোমবার অঙ্ক, মঙ্গলবার ১০ ফেব্রুবারি ভৌতবিজ্ঞান, বুধবার ১১ ফেব্রুবারি ভৌতবিজ্ঞান এবং ১২ ফেব্রুয়ারি শুক্রবার ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে।
পর্ষদের তরফে এও জানানো হয়েছে, ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন ও সোশ্যাল সার্ভিস পরীক্ষার দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে।
এবারে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে গত ২ মে। এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ১৩ হাজার ৮৮৩ জন। পাশের হার ৮৬.৫৬ শতাংশ। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ৫ লক্ষ ৯২৪ জন এবং ছাত্রের সংখ্যা ৪ লক্ষ ১২ হাজার ৯৫৯ জন।