Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ কবে? জানিয়ে দিলেন শিক্ষা সংসদের সভাপতি

যাতে কোনও ত্রুটি না হয় সেদিক খেয়াল রাখা হচ্ছে। দ্রুত অথচ নিখুঁত ফলপ্রকাশ করাই তাঁদের লক্ষ্য বলে জানানো হয়েছে।

উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ কবে? জানিয়ে দিলেন শিক্ষা সংসদের সভাপতি

ফাইল চিত্র

শেষ আপডেট: 7 March 2025 18:22

দ্য ওয়াল ব্যুরো: এই মুহূর্তে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Exam 2025)। তার জন্য জেলায় জেলায় পরিদর্শনে যাচ্ছেন উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। শুক্রবার গেছিলেন বীরভূমে। সেখান থেকেই জানালেন পরীক্ষার ফল (HS Exam Result 2025) কবে প্রকাশ করা হবে। 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের দু থেকে আড়াই সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে উচ্চ মাধ্যমিকের ফল। এমনটাই জানিয়ে দিয়েছেন উচ্চমাধ্য়মিক শিক্ষা সংসদের সভাপতি। অর্থাৎ মে মাসের মাঝামাঝি উচ্চ মাধ্যমিকের ফল বের হবে। তিনি বলেন, এই প্রক্রিয়া পুরোটাই হবে অনলাইনে। যাতে কোনও ত্রুটি না হয় সেদিক খেয়াল রাখা হচ্ছে। দ্রুত অথচ নিখুঁত ফলপ্রকাশ করাই তাঁদের লক্ষ্য বলে জানিয়েছেন চিরঞ্জীব ভট্টাচার্য। 

চলতি বছর উচ্চ মাধ্যমিকে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। প্রায় ৪৭ হাজার ৫৭১ জন বেশি ছাত্রী পরীক্ষায় বসেছেন। তবে গত বছরে যেখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৯০ হাজার, এবার সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৯ হাজার। রেজিস্ট্রেশন করেও পরীক্ষায় বসছেন না এমন পড়ুয়ার সংখ্যা ৫৫ হাজারেরও বেশি। এই বিষয়ে সংসদের বক্তব্য, এরা কোনও দিন উচ্চমাধ্যমিক দেবেন না এমনটা নয়। যারা অনুপস্থিতি তাঁরা সামনে বছর বসতে পারেন। যদিও কেন তাঁরা পরীক্ষায় বসলেন না, সে বিষয়ে স্পষ্ট কোনও কারণ তাঁদের জানা নেই বলেই জানিয়েছে সংসদ। 

নকল রুখতে এবার একাধিক পদক্ষেপ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে কোনওরকম মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে না পারে, তার জন্য মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করা হয়েছে। চেকিংয়ের পরই পরীক্ষাকেন্দ্রে ঢোকার অনুমতি পাচ্ছেন পরীক্ষার্থীরা। এ বছর মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ২ হাজার ৮৯টি। এর মধ্যে স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্র ১৩৬টি। এই কেন্দ্রগুলিতে বাড়তি নজরদারি রাখা হচ্ছে। 


```