Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নিলামে স্টিফেন হকিংয়ের হুইলচেয়ার, গবেষণাপত্র, কিনতে পারেন আপনিও

দ্য ওয়াল ব্যুরো: নিলামে উঠল প্রয়াত বিজ্ঞানী স্টিফেন হকিয়ের হুইলচেয়ার এবং গবেষণাপত্র। লন্ডনের নিলাম সংস্থা 'শোল্ডার্স অফ জায়ান্টস্‌' এই অনলাইন নিলামের আয়োজন করেছে। ৩১ অক্টোবর থেকে শুরু হয়েছে নিলাম, চলবে ৮ নভেম্বর পর্যন্ত। সূত্রের খবর, হকিং–

নিলামে স্টিফেন হকিংয়ের হুইলচেয়ার, গবেষণাপত্র, কিনতে পারেন আপনিও

শেষ আপডেট: 2 November 2018 01:49

দ্য ওয়াল ব্যুরো: নিলামে উঠল প্রয়াত বিজ্ঞানী স্টিফেন হকিয়ের হুইলচেয়ার এবং গবেষণাপত্র। লন্ডনের নিলাম সংস্থা 'শোল্ডার্স অফ জায়ান্টস্‌' এই অনলাইন নিলামের আয়োজন করেছে। ৩১ অক্টোবর থেকে শুরু হয়েছে নিলাম, চলবে ৮ নভেম্বর পর্যন্ত। সূত্রের খবর, হকিং–এর গবেষণা ‘‌প্রপার্টিস অফ এক্সপ্যান্ডিং ইউনিভার্সেস’‌–এর অন্যতম পাঁচটি গবেষণাপত্র, হকিংয়ের একটি হুইলচেয়ার, প্রথম পাতায় তাঁর বুড়ো আঙুলের ছাপ-সহ হকিংয়ের লেখা সেরা বই ‘‌আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম’‌–এর একটি প্রতিলিপি, হকিংয়ের ওভারকোট-- এই সব মিলিয়ে হকিং এস্টেটের মোট ২২টি জিনিস নিলামে তুলেছে ওই সংস্থা।

হকিংয়ের হাতের ছাপ দেওয়া তাঁরই লেখা বইটির দাম ভারতীয় মুদ্রায় ধার্য করা হয়েছে প্রায় তিন লক্ষ টাকা। হকিংয়ের পুরস্কার, পদকগুলির দাম ধরা হয়েছে ১৫ লক্ষ টাকা পর্যন্ত।হুইলচেয়ার ছুঁয়েছে ২০ লক্ষ টাকা। ‘‌প্রপার্টিস অফ এক্সপ্যান্ডিং ইউনিভার্সেস’‌–এর গবেষণাপত্রের দাম ঠিক হয়েছে দেড় কোটি টাকা পর্যন্ত। নিলাম থেকে ওঠা টাকা হকিংয়ের পরিবারকে দেওয়া হবে। তবে হুইলচেয়ারটি বিক্রির টাকা মোটর নিউট্রন রোগাক্রান্তদের চিকিৎসায় ব্যয় করা হবে বলে জানানো হয়েছে হকিংয়ের পরিবারের তরফে।

এবছরের মার্চ মাসে, ৭৬ বছর বয়সে মারা যান স্টিফেন হকিং। তিনি মস্তিস্কের জটিল রোগ মোটর নিউট্রন ডিজ়িজ়ে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন হুইলচেয়ারে বন্দি ছিলেন। মহাকাশের রহস্য, কৃষ্ণ গহ্বর, সৃষ্টির রহস্যের সন্ধানের জন্য বিশ্বে পরিচিতি পান বিজ্ঞানী হকিং।


```