
শেষ আপডেট: 6 March 2023 12:29
দ্য ওয়াল ব্যুরো: বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বাংলাদেশের একটি বিমান (plane)। সোমবার সকালে কলকাতা (Kolkata) থেকে উড়ে যাওয়া বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের চাকা ফেটে যায় (has burst )। বিমানটি ততক্ষণে বাংলাদেশের আকাশ সীমায় ঢুকে ঢাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। পাইলট টের পেয়ে সঙ্গে সঙ্গে কলকাতা এবং ঢাকা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি জানান।
বড় বিপদের আশঙ্কা তৈরি হয় দুই বিমানবন্দরেই। ঢাকা বিমান বন্দর ব্যস্ত থাকলে বিমানটিকে কলকাতা বা যশোর বিমানবন্দরে অবতরণ করানো হবে বলে ভাবনাচিন্তা শুরু হয়। তিন বিমানবন্দরেই তৎপরতা তুঙ্গে ওঠে। শেষ পর্যন্ত কঠোর সুরক্ষা বিধির মধ্যে সেটি ঢাকায় জরুরি অবতরণ করে।

সাধারণত চাকা ফেটে যাওয়া বিমান অবতরণের পর বাড়তি ঝাঁকুনির কারণে আগুন ধরে যায়। তাই বিমানবন্দরে দমকলের একাধিক ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স প্রস্তুত করার পর বিমানটিকে বিমানবন্দরের শেষ প্রান্তে নামানো হয়। নিরাপদ অবতরণ সম্ভব হয় পাইলটের দক্ষতায়। বিমানের ৭৬জন যাত্রীর কারও কোনও ধরনের সমস্যা হয়নি। বিমানের পেছনের ডান পাশের টায়ার ফেটে গেলে জরুরি অবতরণ করাতে হয়। যাত্রীদের অনেকেই ভারতীয়।
প্রসঙ্গত, রবিবার মাঝ আকাশে চাকা ফেটে যাওয়ায় বরিশাল থেকে ঢাকাগামী একটি ফ্লাইটকেও ঢাকায় জরুরি অবতরণ করাতে হয়।
বাংলার আরও পাঁচ শহরে জিও ৫জি পরিষেবা শুরু, ওয়েলকাম অফারে কী সুবিধা মিলবে?