Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার থেকে হোয়াটসঅ্যাপ মেসেজেও 'রিঅ্যাকশন' দেওয়া যাবে! কেমন সেই ফিচার, জেনে নিন

দ্য ওয়াল ব্যুরো: এবার আপনি হোয়াটসঅ্যাপের কোনও মেসেজও ইমোজি রিঅ্যাকশন দিতে পারবেন! বেশ কয়েকদিন ধরেই হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারটি পরীক্ষাধীন ছিল। অবশেষে এসে গেল এই নতুন ফিচারটি (WhatsApp Update)। মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) ফে

এবার থেকে হোয়াটসঅ্যাপ মেসেজেও 'রিঅ্যাকশন' দেওয়া যাবে! কেমন সেই ফিচার, জেনে নিন

শেষ আপডেট: 5 May 2022 10:44

দ্য ওয়াল ব্যুরো: এবার আপনি হোয়াটসঅ্যাপের কোনও মেসেজও ইমোজি রিঅ্যাকশন দিতে পারবেন! বেশ কয়েকদিন ধরেই হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারটি পরীক্ষাধীন ছিল। অবশেষে এসে গেল এই নতুন ফিচারটি (WhatsApp Update)।

মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) ফেসবুকে একটি বার্তা পোস্ট করে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার সম্পর্কে ব্যবহারকারীদের জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ৫ মে থেকে শুরু হচ্ছে এই নতুন আপডেট। এই নতুন আপডেট আসার পর, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ফেসবুক মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম মেসেজের মতো যে কোনও বার্তায় ইমোজি প্রতিক্রিয়া দিতে পারবেন।

বিচ্ছিন্নতার বিষে উত্তাল নর্থ-ইস্ট! এক অন্য ‘ইন্ডিয়া’র গল্প নিয়ে আসছেন আয়ুষ্মান

মেটা কয়েকদিন আগে ফেসবুক মেসেঞ্জারে মেসেজ রিঅ্যাকশন ফিচার চালু করেছে। এবার হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস বিটাতেও মেসেজের প্রতিক্রিয়া দেওয়া যাবে। এখন নতুন আপডেটের পরে, ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে মোট ছয়টি ইমোজি প্রতিক্রিয়া পাবেন যেমন লাইক, লাভ, লাফ, সারপ্রাইজড, স্যাড এবং ধন্যবাদ, যদিও ব্যবহারকারীরা এটি কাস্টমাইজ করার সুবিধা পাবেন কি না সে সম্পর্কে কোনও তথ্য বর্তমানে উপলব্ধ নেই।

কীভাবে পাবেন আপনি এই বৈশিষ্ট্যগুলি? (WhatsApp Update)

  • প্রথমেই হোয়াটসঅ্যাপটি আপডেট করুন।
  • আপডেটের পর নতুন করে আবার অ্যাপটি খুলুন
  • এবার আপনি যে বার্তাটিতে প্রতিক্রিয়া জানাতে চান সেই বার্তাটি নির্বাচন করুন।
  • তারপর কয়েক সেকেন্ডের জন্য তা চেপে ধরে রাখুন।
  • তারপরেই আপনি পেয়ে যাবেন ৬টি ইমোজি, পছন্দ মত যেকোন একটিতে বেছে নিন।

টাকপোকায় ধরেছে? আসলে পোকা নয়, সব চুল উঠে যাওয়ার আগে সতর্ক হন


```