Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১২১ জন ভারতীয়ের ফোনে আড়ি পাতা হয়েছে, সেপ্টেম্বরেই জানিয়েছিল হোয়াটসঅ্যাপ

দ্য ওয়াল ব্যুরো: একটি ইজরায়েলি সংস্থা যে ১২১ জন ভারতীয়ের মোবাইলে আড়ি পাতছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহেই ভারতকে এ ব্যাপারে দ্বিতীয়বার সতর্ক করেছিল হোয়াটসঅ্যাপের মূল সংস্থা ফেসবুক। প্রথমবার এব্যাপারে তারা সতর্ক কর

১২১ জন ভারতীয়ের ফোনে আড়ি পাতা হয়েছে, সেপ্টেম্বরেই জানিয়েছিল হোয়াটসঅ্যাপ

শেষ আপডেট: 3 November 2019 05:35

দ্য ওয়াল ব্যুরো: একটি ইজরায়েলি সংস্থা যে ১২১ জন ভারতীয়ের মোবাইলে আড়ি পাতছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহেই ভারতকে এ ব্যাপারে দ্বিতীয়বার সতর্ক করেছিল হোয়াটসঅ্যাপের মূল সংস্থা ফেসবুক। প্রথমবার এব্যাপারে তারা সতর্ক করেছিল এ বছর মে মাসে। তাঁদের ফোনের নিরাপত্তা যে বিঘ্নিত হচ্ছে, সে কথা জানানো হয়েছিল ওই ১২১ জন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর প্রত্যেককে। ইজরায়েলি সংস্থা পেগসাস যে বিশ্বজুড়ে ফোনে আড়ি পাতছে, তারমধ্যে সাংবাদিক ও মানবাধিকার কর্মী-সহ মোট ১২১জন ভারতীয় আছেন বলে সম্প্রতি স্বীকার করে নিয়েছে হোয়াটসঅ্যাপ। এর পরেই নিরাপত্তা ও গোপনীয়তা সংক্রান্ত তথ্য ফাঁস হওয়ার ব্যাপারে হোয়াটসঅ্যাপের কাছে বৃহস্পতিবার ব্যাখ্যা চায় ভারত। বুধবার ইজরায়েলের এই আইটি প্রতিষ্ঠান এনএসও-র বিরুদ্ধে অবৈধ নজরদারির অভিযোগ এনে একটি মামলা রুজু করেছে হোয়াটসঅ্যাপ। সেই মামলার শুনানিতে এক বিবৃতি দিয়ে হোয়াটসঅ্যাপ জানায়, ২০টি ভিন্ন দেশের প্রায় ১৪শো মোবাইল ফোনে ম্যালওয়্যার ভাইরাসটি পাঠিয়েছে এনএসও গ্রুপ। তাদের তালিকায় সাংবাদিক, মানবাধিকার কর্মী, সরকারি উচ্চপদস্থ কর্তা, রাজনৈতিক এবং কূটনৈতিক ব্যক্তিত্বও রয়েছে।মনে করা হয়েছিল, এই সাইবার হামলায় রাজনৈতিক ও কূটনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। কারণ তথ্য বলছে, ২৯ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত– এই অল্প সময়ে অন্তত ১৪০০ গ্রাহকের মোবাইলের তথ্য হ্যাক করা হয়েছে। তবে মোট সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে বলে আশঙ্কা প্রযুক্তিবিদদের। ১ এপ্রিল লন্ডনের এক মানবাধিকার বিষয়ক আইনজীবী তাঁর ফোন হ্যাকিং হওয়ার ছবি পাঠিয়েছিলেন হোয়াটসঅ্যাপের কাছে। যদিও এই হ্যাকিংয়ে কারা জড়িত, তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে জানা গেছে, এনএসও তাদের সফটওয়্যারটি সরকারি ক্রেতাদের কাছে বিক্রি করেছিল।

```