Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দশমী থেকেই কি বন্ধ হবে হোয়াটসঅ্যাপ? পুরনো স্মার্টফোন পাল্টানোর সময় এসেছে

দ্য ওয়াল ব্যুরো: হোয়াটসঅ্যাপ এখন মানুষের জীবনে প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে অন্যতম! কাজ হোক বা আড্ডা, বেশিরভাগ ক্ষেত্রেই এখন এই ম্যাসেজিং অ্যাপ মানুষের কাছে সেরা ঠিকানা। কিন্তু আপনি কি জানেন আর মাত্র কয়েকটা দিন তারপর আপনার ফোনে হোয়াটসঅ

দশমী থেকেই কি বন্ধ হবে হোয়াটসঅ্যাপ? পুরনো স্মার্টফোন পাল্টানোর সময় এসেছে

শেষ আপডেট: 25 September 2023 12:00

দ্য ওয়াল ব্যুরো: হোয়াটসঅ্যাপ এখন মানুষের জীবনে প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে অন্যতম! কাজ হোক বা আড্ডা, বেশিরভাগ ক্ষেত্রেই এখন এই ম্যাসেজিং অ্যাপ মানুষের কাছে সেরা ঠিকানা। কিন্তু আপনি কি জানেন আর মাত্র কয়েকটা দিন তারপর আপনার ফোনে হোয়াটসঅ্যাপ কাজ করা বন্ধ (WhatsApp to stop working) করে দেবে!

কী চিন্তায় পড়ে গেলেন তো? চিন্তা নেই, সব ফোনের জন্য নয়। নির্দিষ্ট কিছু স্মার্টফোনের ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন। কিন্তু কেন, সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী, অক্টোবর মাস থেকেই পুরনো অপারেটিং সিস্টেমে অচল হবে হোয়াটসঅ্যাপ (WhatsApp)।

জানা গেছে, আগামী ২৪ অক্টোবর থেকে অ্যান্ড্রয়েড (Android phones) অপারেটিং সিস্টেম ৪.১ (Android Operating System 4.1) বা তার পুরনো ভার্সনগুলিতে হোয়াটসঅ্যাপ ব্যবহারে অসুবিধা দেখা দিতে পারে। এমনকী কাজ করাও বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওইসব অপারেটিং সিস্টেমে হোয়াটসঅ্যাপের নতুন নিরাপত্তা জনিত বা অন্যান্য আপডেট পাওয়া যাবে না। অর্থাৎ, যেসব ফোনে অপারেটিং সিস্টেম ৪.১ বা তার পুরনো ভার্সনগুলি চলে সেইসব ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হতে পারে!

কোন কোন স্মার্টফোন রয়েছে তালিকায় (WhatsApp to stop working)?

নীচে কয়েকটি জনপ্রিয় স্মার্টফোনের তালিকা দেওয়া হল। এখনও অনেকেই আছেন, যাঁদের কাছে এই স্মার্টফোনগুলি রয়েছে।

  • নেক্সাস ৭
  • স্যামসাং গ্যালাক্সি নোট ২
  • স্যামসাং গ্যালাক্সি এস২
  • স্যামসাং গ্যালাক্সি নেক্সাস
  • স্যামসাং গ্যালাক্সি ট্যাব ১০.১
  • স্যামসাং গ্যালাক্সি
  • এইচটিসি ডিজায়ার এইচডি
  • এইচটিসি সেনসেশন
  • এইচটিসি ওয়ান
  • সোনি এরিকসন এক্সপেরিয়া আর্ক৩
  • সোনি এক্সপেরিয়া এস২
  • সোনি এক্সপেরিয়া জেড
  • মোটোরোলা ড্রয়েড রেজর
  • মোটোরোলা জুম
  • এলজি অপটিমাস জি প্রো
  • এলজি অপটিমাস ২এক্স
  • আসুস ই প্যাড ট্রান্সফরমার
  • অ্যাসের আইকনিয়া ট্যাব এ৫০০৩

এই তালিকার মধ্যে যদি আপনার ফোন থাকে তবে দুর্গাপুজোর দশমীর দিনই তাতে হোয়াটসঅ্যাপ কাজ করা বন্ধ হয়ে যাবে। উপায় কী? আপনাকে আপনার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেট করতে হবে, নয়তো নতুন ফোন কিনতে হবে।

আরও পড়ুন: কপিলের দু'হাত পিছনে বেঁধে নিয়ে যাচ্ছে দুষ্কতীরা, ভিডিও টুইট করলেন গম্ভীর


```