Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দিঘায় নতুন হোয়াটসঅ্যাপ নম্বর, পর্যটকদের হয়রানির দিন শেষ

কখনও হোটেল ভাড়া বেশি, আবার কখনও টোটোচালকরা চান বেশি টাকা! দিঘায় বেড়াতে গিয়ে এমনই বিভিন্ন সমস্যায় পড়তে হয় পর্যটকদের। ! এই সব সমস্যার সমাধানে দিঘায় চালু হল হেল্পলাইন হোয়াটসঅ্যাপ নম্বর। দিঘা বেড়াতে গিয়ে সমস্যায় পড়লে এবার সংশ্লষ্ট হোয়াটসঅ্যাপেই যে কোনও অভিযোগ জানাতে পারবেন পর্যটকেরা। 

দিঘায় নতুন হোয়াটসঅ্যাপ নম্বর, পর্যটকদের হয়রানির দিন শেষ

শেষ আপডেট: 3 November 2023 18:11

দ্য ওয়াল ব্যুরো: কখনও হোটেল ভাড়া বেশি, আবার কখনও টোটোচালকরা চান বেশি টাকা! দিঘায় বেড়াতে গিয়ে এমনই বিভিন্ন সমস্যায় পড়তে হয় পর্যটকদের। ! এই সব সমস্যার সমাধানে দিঘায় চালু হল হেল্পলাইন হোয়াটসঅ্যাপ নম্বর। দিঘা বেড়াতে গিয়ে সমস্যায় পড়লে এবার সংশ্লষ্ট হোয়াটসঅ্যাপেই যে কোনও অভিযোগ জানাতে পারবেন পর্যটকেরা।

আগেই দিঘার সৈকতে অভিযোগ জানানোর জন্যে বাক্স রাখা হয়েছিল। এবার ডিজিটাল মাধ্যমকে হাতিয়ার করে পর্যটকদের সমস্যার কথা জানার চেষ্টা করবে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। ওল্ড এবং নিউ দিঘার সৈকত লাগোয়া এলাকায় অভিযোগ জানানোর জন্যে পর্ষদের পক্ষ থেকে ডিসপ্লে বোর্ডে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নম্বর। যেখানে অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পর্ষদ কর্তৃপক্ষ।

দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ (ডিএসডিএ)-এর তরফে সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরটি হল ৭৫০১২৯৫০০১। সম্প্রতি পর্ষদের তরফে বিভিন্নভাবে এই বিষয়ে প্রচারও শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই দিঘার বিভিন্ন জনবহুল এলাকায় সাঁটানো হয়েছে নম্বর সহ পোস্টার। ১ নভেম্বর, অর্থাৎ গত বুধবার থেকে এই পরিষেবা চালু হয়ে গিয়েছে। 

পর্ষদ সূত্রের খবর, হোয়াটঅ্যাপ নম্বরটির উপর সরাসরি উন্নয়ন পর্ষদের দফতর থেকেই নজর রাখা হবে। তাই অভিযোগ পাওয়ার পর দ্রুতই সেই বিষয়ে পদক্ষপ নেওয়া হবে। গুরুতর কোনও অভিযোগ থাকলে খবর দেওয়া হবে পুলিশে। 

আগে পর্যটকদের সমস্যা সমাধান দিঘা জুড়ে বিভিন্ন জায়গায় ‘কমপ্লেন বক্স’ (অভিযোগ জানানোর বাক্স) রাখা হয়েছিল। কিন্তু তাতে বিশেষ সুবিধা হয়নি পর্যটকদের। এবার ডিজিটাল যুগে হোয়াটসঅ্যাপ নম্বরের এই পরিষেবায় সুবিধা হতে পারে বলেই মনে করছেন পর্যটকদের একাংশ। 


```