Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হোয়াটসঅ্যাপে ছবি পাঠানোর এই নয়া ফিচারটি আসছে! হাঁ করে অপেক্ষা করছিলেন সবাই

দ্য ওয়াল ব্যুরো: কাজের কথা হোক বা অবসরে কারওর সঙ্গে গল্প করে নেওয়া-- বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ সময়ে-অসময়ে ব্যবহার করেন হোয়াটসঅ্যাপ (WhatsApp)। কিছু না হোক বন্ধুদের স্টেটাস দেখেও সময় কাটান অনেকেই। বলাই চলে এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যা

হোয়াটসঅ্যাপে ছবি পাঠানোর এই নয়া ফিচারটি আসছে! হাঁ করে অপেক্ষা করছিলেন সবাই

শেষ আপডেট: 22 January 2023 15:12

দ্য ওয়াল ব্যুরো: কাজের কথা হোক বা অবসরে কারওর সঙ্গে গল্প করে নেওয়া-- বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ সময়ে-অসময়ে ব্যবহার করেন হোয়াটসঅ্যাপ (WhatsApp)। কিছু না হোক বন্ধুদের স্টেটাস দেখেও সময় কাটান অনেকেই। বলাই চলে এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি জীবনে অপরিহার্য হয়ে উঠেছে। হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা যত বেড়েছে, ততই এই অ্যাপটি তার গ্রাহকদের জন্য নিত্যনতুন ফিচার নিয়ে আসছে। মেটা কোম্পানি অ্যাপটি কিনে নেওয়ার পর থেকেই রোজ কোনও না কোনও নতুন ফিচার (WhatsApp new Feature) পাচ্ছেন গ্রাহকরা। তেমনই এক নতুন ফিচার নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে হোয়াটসঅ্যাপ।

অনেকেই অভিযোগ করেন, হোয়াটসঅ্যাপে ছবি পাঠালে কোয়ালিটি খারাপ হয়ে যায়। অরিজিনাল রেজোলিউনের ছবি (Original Quality Image) যায় না। হোয়াটসঅ্যাপ গ্রাহকদের কথা মাথায় রেখেই তাঁদের ডেটা ও স্টোরেজ বাঁচানোর জন্য এমন মেকানিজম করে রেখেছে, যাতে ছবি পাঠালে তা মূল ছবির তুলনায় ছোট ও কম রেজোলিউশনের হবে।

গ্রাহকদের এই অভিযোগ পেয়ে হোয়াটসঅ্যাপ 'ডকুমেন্ট' অপশন নিয়ে আসে। গ্রাহক যদি কোনও ছবি ডকুমেন্ট করে পাঠায় তবে কোয়ালিটির কোনও হেরফের হয় না। কিন্তু সেটাও বেশ সমস্যার ও জটিল। এবার সেই সমস্যা থেকে রেহাই পাবেন হোয়াটসঅ্যাপ গ্রাহকরা। সংবাদমাধ্যম সূত্রে খবর, এই মেসেজিং অ্যাপটি যে নতুন ফিচার নিয়ে কাজ করছে তাতে ছবির কোয়ালিটি নিয়ে যে সমস্যা তা দূর হবে সহজেই।

জানা গেছে, WhatsApp Beta ২.২৩.২.১১ ভার্সনে নতুন আপডেট আসতে চলেছে শিগগির। এই আপডেটের ফলে গ্রাহকরা অরিজিনাল কোয়ালিটির ছবি পাঠাতে পারবেন। এই সুবিধার জন্য হোয়াটসঅ্যাপ একটি নতুন আইকনও যোগ করবে আপনার অ্যাপে। এর মধ্যে দিয়েই আপনি ছবির কোয়ালিটি বেছে নিতে পারবেন।

এছাড়াও সম্প্রতি জানা গেছে, হোয়াটসঅ্যাপ ভয়েস স্টেটাস নিয়েও কাজ করছে। WABetaInfo-র ওয়েবসাইটে দাবি করা হয়েছিল, এবার থেকে হোয়াটসঅ্যাপে লেখা, ছবি ও ভিডিওর পাশাপাশি ভয়েসও আপডেট করা যাবে। ৩০ সেকেন্ডের কোনও ভয়েস নোট ব্যবহারকারীরা তাঁদের স্টেটাসে দিতে পারবেন। এটা নিয়েও কাজ চলছে।

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে দাউদাউ করে জ্বলে গেল গাড়ি, জীবন্ত পুড়ে মরলেন আরোহীরা


```