
শেষ আপডেট: 24 January 2023 18:35
দ্য ওয়াল ব্যুরো: হোয়াটসঅ্যাপ ফের তার ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার (WhatsApp New Feature) নিয়ে আসতে চলেছে। দৈনন্দিন জীবনে হোয়াটসঅ্যাপের ব্যবহার এখন অপরিহার্য হয়ে উঠেছে। শুধু আড্ডা মারা বা গল্প করার জন্য নয়, কর্মক্ষেত্রেও মেটা মালিকাধীন এই অ্যাপটির গুরুত্ব বেড়েছে। তাই হোয়াটসঅ্যাপও প্রায়শই নতুন নতুন ফিচার নিয়ে আসছে, যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে সুন্দর করছে। তেমনই কিছু ফিচার নিয়ে কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ।
অনেক সময়েই আপনি আপনার চ্যাটে পুরনো মেসেজ খোঁজেন। কিংবা আপনার কাছে আসা বা আপনার পাঠানো কোনও ছবি-ভিডিও-ডকুমেন্টসের সন্ধান করেন। আবার কোনও একটি নির্দিষ্ট দিনে আপনার কোনও বন্ধুর সঙ্গে আপনি কী কথা বলেছেন সেটা জানা জরুরি হয়ে পড়ে। কিন্তু তিন-চার মাস কিংবা বছর খানেক আগের চ্যাট খুঁজে বের করা খুবই সময়সাপেক্ষ বিষয় হয়ে দাঁড়ায়। এবার এই সমস্যার সমাধান হতে চলেছে হোয়াটসঅ্যাপের নতুন আপডেটে।
WABetaInfo-র ওয়েবসাইটে দাবি করা হয়েছে, ব্যবহারকারীরা এবার হোয়াটসঅ্যাপে কোনও পুরনো চ্যাট বা কোনওকিছু তারিখ অনুযায়ী খুঁজতে পারবেন। তাতে সময় বাঁচবে অনেকটাই। অ্যান্ড্রয়েড ও আইওএস দুই ব্যবহারকারীর জন্যই থাকছে এই সুবিধা। হোয়াটসঅ্যাপের ২৩.১.৭৫ সর্বশেষ ভার্সনে এই সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
কীভাবে করবেন?
এছাড়াও, অন্য কোনও অ্যাপ থেকে আপনি সহজেই কোনও ভিডিও, ছবি, ডকুমেন্টস হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন। কোনও নির্দিষ্ট ভিডিও, ছবি, ডকুমেন্টস অন্য অ্যাপ থেকে 'ড্র্যাগ' করে হোয়াটসঅ্যাপ চ্যাটে 'ড্রপ' করে দিলেই চলবে। হোয়াটসঅ্যাপের নতুন ফিচার দুটি নতুন আপডেটে উপলব্ধ। তবে হোয়াটসঅ্যাপের সব ব্যবহারকারী এখনই এই সুবিধা পাচ্ছেন না। WABetaInfo-র ওয়েবসাইটে বলা হয়েছে, শিগগিরিই সব ব্যবহারকারীই এই সুবিধা পাবেন তাঁদের ফোনে।
জিও ৫জি এবার আসানসোল-দুর্গাপুরেও! দেশের ৫০ শহরে অত্যাধুনিক পরিষেবার ঘোষণা মুকেশের