Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফেসবুক নয়, খবরের জন্য ভরসা হোয়াটসঅ্যাপেই

দ্য ওয়াল ব্যুরো : খবরের খোঁজে সোশ্যাল মিডিয়ার চেয়ে মেসেজিং সার্ভিসের ওপরেই নির্ভর করছে নতুন প্রজন্ম। মোট ৭৪ হাজার মানুষের ওপরে সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছে রয়টার্স ইন্সটিটিউট ফর দি স্টাডি অব জার্নালিজম। ওই সংস্থার পক্ষ থেকে জানানো

ফেসবুক নয়, খবরের জন্য ভরসা হোয়াটসঅ্যাপেই

শেষ আপডেট: 15 June 2018 12:17

দ্য ওয়াল ব্যুরো : খবরের খোঁজে সোশ্যাল মিডিয়ার চেয়ে মেসেজিং সার্ভিসের ওপরেই নির্ভর করছে নতুন প্রজন্ম। মোট ৭৪ হাজার মানুষের ওপরে সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছে রয়টার্স ইন্সটিটিউট ফর দি স্টাডি অব জার্নালিজম। ওই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আমেরিকায় যারা খবরের খোঁজে ফেসবুক দেখে, ২০১৭ সালে তাদের সংখ্যা নয় শতাংশ কমেছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে খবরের জন্য ফেসবুক দেখার প্রবণতা কমেছে ২০ শতাংশ।  সেই তুলনায় মেসেজিং অ্যাপস দেখার প্রবণতা বাড়ছে। খবর নিয়ে আলোচনা করার জন্যও নতুন প্রজন্ম হোয়াটসঅ্যাপকে পছন্দ করে বেশি। যারা ফেসবুকে খবর দেখে তাদেরও অনেকে সেই খবর নিয়ে মতামত দেয় হোয়াটসঅ্যাপে । কারণ তাতে ব্যক্তিগত মতামত প্রকাশ করলে বাইরের লোক দেখতে পায় কম। অনেকেই জানিয়েছে তারা ফেসবুক থেকে খবর সংগ্ৰহ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বন্ধুদের কাছে পাঠায়। একজন বলেছেন, সোশ্যাল মিডিয়া যেন একটা মুখোশ।  কিন্তু যখন আমি মেসেজিং সার্ভিস ব্যবহার করি, তখন সেই মুখোশটা সরে যায়।  আমি অনেক স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করতে পারি। ২০০৯ সালে হোয়াটসঅ্যাপ তৈরি হয়। ২০১৪ সালে ফেসবুক ১৯ হাজার কোটি ডলার দিয়ে হোয়াটসঅ্যাপ কিনে নেয়।

```