
শেষ আপডেট: 7 September 2021 07:24
ছবি তোলার পর সেই ছবি এডিট করার জন্য ভরসা বিভিন্ন এডিটিং অ্যাপের ওপর। তারজন্য ব্যবহারকারীকে পোহাতে হয় অনেক কাঠখড়। এবার সেই ঝঞ্ঝাট থেকে মুক্তি দিতে হোয়াটস অ্যাপেই থাকছে ফটো এডিট করার বন্দোবস্ত। অন্য কাউকে ছবি পাঠানোর আগে ঝটপট সেরে ফেলতে পারেন ফটো এডিটিং 'ড্রয়িং টুল'-এর মাধ্যমে।
২. মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের মতো মেসেজ রিঅ্যাকসন (Message Reaction) দেওয়ার সুবিধা
মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে প্রেরকের মেসেজ পছন্দ বা অপছন্দের জানাতে পারেন সেই মেসেজে রিঅ্যাকসন দিয়ে। এবার সেই ফিচারও থাকছে হোয়াটস অ্যাপে। মেসেজ সিলেক্ট করে আপনি আপনার রিঅ্যাকসন দিতে পারবেন।
৩. ভয়েস মেসেজ (Voice Message) পাঠানোর আগে চেক করে নেওয়ার সুবিধা
টেক্সট মেসেজে আপনি দেখতে পারেন কি পাঠাচ্ছেন। কিন্তু ভয়েস মেসেজের ক্ষেত্রে সেই সুবিধা থাকে না। তবে এবার থেকে ভয়েস মেসেজ পাঠানোর আগে আপনি শুনে নিতে পারবেন আপনি কি পাঠাচ্ছেন। এই নতুন ফিচার যুক্ত করছে হোয়াটস অ্যাপ।
৪. নতুন ডিজাইনে চ্যাট বাবেলস (Chat Bubbles)
হোয়াটস অ্যাপে এই চ্যাট বাবলস পাওয়া যায়। কিন্তু নতুন ফিচারে এই চ্যাট বাবলস আরও নতুন নতুন ডিজাইন পাবে ব্যবহারকারীরা।
আরও পড়ুনঃ নেটেই কাটছে দিন-রাত? অনলাইনে জালিয়াতির ঝুঁকি এড়াবেন কীভাবে? পরামর্শ দিল গুগল
৫. কনট্যাক্ট কার্ডের (Contact Card) নতুন ডিজাইন
আপনার কনট্যাক্ট লিস্টে থাকা যেকোনো নম্বর আপনি হোয়াটস অ্যাপে সহজেই কার্ডের মাধ্যমে পাঠাতে পারেন। এবার সেই কনট্যাক্ট কার্ড নতুন রূপে থাকবে হোয়াটস অ্যাপে।
৬. ইমোজি (Emoji) ওপেন না হলে জানতে পারবেন ব্যবহারকারীরা
অনেক ইমোজি আছে যা আপনি পাঠিয়েছেন কিন্তু গ্রাহক অনেক সময়ই কিছু ইমোজি দেখতে পান না। কিন্তু আপনি সেটা জানতেও পারেন না। এবার সেই সুবিধাও থাকছে হোয়াটস অ্যাপে। গ্রাহক ইমোজি দেখতে না পেলে জানতে পারবেন প্রেরক।
৭. পেমেন্ট (Whatsapp Payment) অপশন থাকছে শর্টকাট টুলে
হোয়াটস অ্যাপে ছবি, ক্যামেরা বা অ্যাটাচমেন্টের অপশনের পাশেই এবার থাকবে পেমেন্ট অপশন। সহজেই পেমেন্ট করার সুযোগ থাকছে ব্যবহারকারীর। যা আরও সহজ হবে পেমেন্ট পদ্ধতি।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'