Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হোয়াটসঅ্যাপের সঠিক অ্যাপ ব্যবহার করছেন তো? সাবধান! আপনি হয়তো হ্যাকারের খপ্পরে আছেন

দ্য ওয়াল ব্যুরো: মোবাইল ফোন (Mobile phone) ছাড়া এখন বেশিরভাগ মানুষই অচল। আর সেই ফোনে হোয়াটসঅ্যাপ (Whatsapp) অহোরাত্রের সঙ্গী। দ্রুত কথা বলার জন্য ফোন করে কথা বলার থেকেও হোয়াটসঅ্যাপ করাতেই আজকের জেনারেশন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে।কিন্তু আপন

হোয়াটসঅ্যাপের সঠিক অ্যাপ ব্যবহার করছেন তো? সাবধান! আপনি হয়তো হ্যাকারের খপ্পরে আছেন

শেষ আপডেট: 13 July 2022 06:14

দ্য ওয়াল ব্যুরো: মোবাইল ফোন (Mobile phone) ছাড়া এখন বেশিরভাগ মানুষই অচল। আর সেই ফোনে হোয়াটসঅ্যাপ (Whatsapp) অহোরাত্রের সঙ্গী। দ্রুত কথা বলার জন্য ফোন করে কথা বলার থেকেও হোয়াটসঅ্যাপ করাতেই আজকের জেনারেশন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে।
কিন্তু আপনি কি জানেন, এই সুবিধা নিতে গিয়ে আপনি পড়ে যেতে পারেন হ্যাকারের (Hacker) খপ্পরে?

এখন হোয়াটসঅ্যাপের মতো বিভিন্ন নতুন অ্যাপ প্রায় একই ধরনের নাম ব্যবহার করে এসে গিয়েছে বাজারে। তারা দেখাচ্ছে আরও বেশি ফিচারের লোভ। আর সেই লোভের ফাঁদে পড়ে সেই সব অ্যাপ ফোনে ডাউনলোড করা মাত্রই আপনার ফোনের সমস্ত তথ্য চলে যাবে হ্যাকারের কাছে। আপনার ফোনে থাকা নম্বর, ছবি, ভিডিওসহ যাবতীয় সবকিছু ব্যবহার করা হতে পারে কোনও বেআইনি কাজে।

হোয়াটসঅ্যাপের সিইও উইল ক্যাথকার্ট, একটি ট্যুইট করে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের এই ধরনের অ্যাপ ব্যবহার না করার বিষয়ে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ‘Hey Whatsapp’ বা এই ধরনের নামের যে সব অ্যাপ এখন পাওয়া যাচ্ছে, যারা হোয়াটসঅ্যাপের মত বা তার থেকেও ভাল ফিচার দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে, সেগুলি জাল অ্যাপ ছাড়া আর কিছুই নয়। কারণ এই অ্যাপগুলিতে সব থাকলেও থাকবে না ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’। ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ এর সাহায্যে আপনার সমস্ত তথ্য সুরক্ষিত থাকবে। তা আর কেউ ব্যবহার করতে পারবে না, এমনকি হোয়াটসঅ্যাপও না।

নতুন জাল অ্যাপগুলি কিন্তু গুগুল প্লে স্টোরে পাওয়া যায়না। বিভিন্ন আনফিশিয়াল সোর্স থেকে ডাউনলোড করতে হয় এগুলি। গুগুল প্রতি মুহূর্তে নিরাপত্তার কথা মাথায় রেখেই বিভিন্ন অ্যাপকে বাছাই করার চেষ্টা করছে। গুগুলের এই প্রচেষ্টাকেও বাহবা জানিয়েছেন হোয়াটসঅ্যাপের সিইও উইল ক্যাথকার্ট। হোয়াটসঅ্যাপ যদি ব্যবহার করতে হয় তবে বিশ্বাসযোগ্য কোনও অ্যাপ স্টোর (যেমন: গুগুল প্লে স্টোর) থেকে বা হোয়াটসঅ্যাপের অফিসিয়াল সাইট থেকেই তা ডাউনলোড করতে অনুরোধ করেছেন তিনি।

সারা পৃথিবীতে হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে সব চেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ। আর এটাই বিভিন্ন হ্যাকিং সংস্থাকে আরও বেশি জালিয়াতি করার সুযোগ করে দিচ্ছে। এই ধরনের অ্যাপ ব্যবহার থেকে দূরে থাকায় ভাল। আপনার বন্ধু বা পরিবারের কাউকে এই ধরনের অ্যাপ ব্যবহার করতে দেখলে তাকেও সাবধান করুন।

গোটাবায়েকে আশ্রয় দিল না ভারত, বিমানে কোচিতে নামার ছক ছিল


```