Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বাজিমুক্ত দীপাবলি', নাগরিকদের অগ্নিপরীক্ষা আর কয়েক ঘণ্টায়

দ্য ওয়াল ব্যুরো: আইনের ফাঁস বেশ শক্ত। সুপ্রিমকোর্ট বলেছে পরিবেশবান্ধব বাজি (crackers) ছাড়া আর কিছু ফাটানো যাবে না। কলকাতা হাইকোর্ট বলেছে, পরিবেশবান্ধব বাজিও ফাটানো যাবে না, জনবহুল এলাকায়। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড আবার রাতে দু'ঘণ্টা সময়

'বাজিমুক্ত দীপাবলি', নাগরিকদের অগ্নিপরীক্ষা আর কয়েক ঘণ্টায়

শেষ আপডেট: 4 November 2021 11:32

দ্য ওয়াল ব্যুরো: আইনের ফাঁস বেশ শক্ত। সুপ্রিমকোর্ট বলেছে পরিবেশবান্ধব বাজি (crackers) ছাড়া আর কিছু ফাটানো যাবে না। কলকাতা হাইকোর্ট বলেছে, পরিবেশবান্ধব বাজিও ফাটানো যাবে না, জনবহুল এলাকায়। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড আবার রাতে দু'ঘণ্টা সময় বেঁধে দিয়েছে বাজি ফাটানোর জন্য। কিন্তু এত কিছুর পরেও শহরের ছবি বলছে, বাজি বিকিয়েছে দেদার। সেসব বাজি পরিবেশবান্ধব কিনা তার কোনও প্রমাণ কোথাও নেই। কেবল বাক্সের ওপর লেখা 'গ্রিন'। বাজি-ব্যবসায়ীরা নিজেরাই মজা করে বলছেন, 'শুধু গ্রিন নয়, সব রকম রঙের আলোই বেরোবে!' এমনই পরিস্থিতিতে কার্যত অগ্নিপরীক্ষার মুখে দাঁড়িয়ে আছে নাগরিক সমাজ। বাজির দাপট এবার কতটা হবে, কোভিডবিধি কতটা মানা হবে, আইনি নিয়মকানুন কতটা বজায় থাকবে-- এই সমস্ত বলই এখন তাদের কোর্টে। কয়েক বছর আগেও কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, নির্দিষ্ট কয়েকটি মাঠ বা ফাঁকা জায়গা ছাড়া জনবহুল এলাকায় বাজি ফাটানো যাবে না। সেবারও কিছু মানুষ আইন মানলেও, অনেকে ভেঙেওছিলেন। কালীপুজোতেও বুর্জ খলিফা! জলপাইগুড়িতে হইচই এবার পরীক্ষা আরও কঠিন। সকলেই জানেন, কোভিডকালীন সমস্যার কথা। পরিবেশের বিপর্যয়ের কথাও সকলে জানেন। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে রাশিরাশি সচেতনতার পোস্ট। কেউ বলছেন বৃদ্ধ, অসুস্থ মানুষদের কথা, কেউ বলছেন পশুপাখিদের ভয় পাওয়ার কথা, কেউ বলছেন শ্বাসকষ্টের কথা। কলকাতা পুলিশের তরফেও জারি হয়েছে হেল্পলাইন নম্বর, কোথাও কেউ নিয়ম ভেঙে বাজি ফাটালে যাতে সরাসরি অভিযোগ জানানো যাবে। কিন্তু এত কিছুর পরেও কি সাধারণ মানুষের তরফে সেই সচেতনতার ছবি দেখা যাবে? কিছু মেট্রো শহর অবশ্য এখনই বুঝিয়ে দিয়েছে, পরিস্থিতি কিছুই বদলায়নি। দিল্লিতে ইতিমধ্যেই দূষণ পৌঁছেছে শীর্ষে। বাজির শব্দে আর ধোঁয়ায় ঢেকেছে রাজধানীর আকাশ, বাতাস। অথচ এই দিল্লিতেই মাস কয়েক আগে ছুটোছুটি পড়ে গেছিল অক্সিজেনের অভাবে। সে সব যে মানুষ ভুলে গেছে, এই দূষণ তারই প্রমাণ। এখন কলকাতা তথা এ রাজ্যের ছবিটি কেমন হয়, সেটাই দেখার। বিকেল ৫টা বাজতে না বাজতেই প্রদীপ জ্বালাতে শুরু করেছেন অনেকে, অনেক বাড়ির টুনির আলো জ্বলে উঠেছে। বাজির শব্দ তেমন পাওয়া যায়নি। তবে অনেকেই বলছেন, রাত বাড়লে নিয়মের ফাঁস শিথিল হতে সময় লাগবে না। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```