Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আমার কোম্পানির কর্মীদের কী হবে? দ্বিতীয় ভিডিও মেহুল চোকসির

দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার বিদেশ থেকে একটি ভিডিও পাঠিয়ে পিএনবি কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত মেহুল চোকসি নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন। বুধবার তাঁর আর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে তিনি বলেছেন, সরকার তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। তাঁর

আমার কোম্পানির কর্মীদের কী হবে? দ্বিতীয় ভিডিও মেহুল চোকসির

শেষ আপডেট: 12 September 2018 07:53

দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার বিদেশ থেকে একটি ভিডিও পাঠিয়ে পিএনবি কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত মেহুল চোকসি নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন। বুধবার তাঁর আর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে তিনি বলেছেন, সরকার তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। তাঁর কোম্পানিতে যে কর্মীরা কাজ করতেন তাঁরা এর ফলে বিপদে পড়েছেন। তাঁর কথায়, আমার নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমি আতঙ্কে আছি। আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। আমি যে পণ্যদ্রব্যের ব্যবসা করতাম তাও কেড়ে নেওয়া হয়েছে। আমি চিকিৎসা করানোর জন্য আমেরিকায় গিয়েছিলাম। তার মধ্যেই এসব হয়েছে। ভাগ্নে নীরব মোদীর সঙ্গে গত জানুয়ারিতে দেশত্যাগ করেছেন মেহুল চোকসি।  তিনি অ্যান্টিগুয়া-বারবিডুয়া নামে এক দেশের নাগরিকত্ব নিয়েছেন। তাঁর বক্তব্য, আমাকে ভারত সরকার দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক বলেছে।  কেন আমি বিপজ্জনক সেকথা বলা হয়নি। তাই আমার পাসপোর্ট স্যারেন্ডার করছি না। সব শেষে তিনি বলেছেন, আমার কোম্পানি গীতাঞ্জলি জুয়েলার্সে ছয় হাজার কর্মী কাজ করতেন। তাঁরা এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। আমি কয়েকজন প্রতিবন্ধীকে চাকরি দিয়েছিলাম। তাঁদের কী হবে? আমার অংশীদারদের কী হবে ? একদিনেই আমার কোম্পানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তখন এসব কথা কেউ ভাবেনি।

```