আপনাদের কী মনে হয়, চাঁদে কী পাবো আমরা? টুইট করে জানতে চাইল ইসরো
দ্য ওয়াল ব্যুরো: চাঁদে কী খুঁজতে যাচ্ছে চন্দ্রযান? কী রহস্য লুকিয়ে রয়েছে চাঁদের দক্ষিণ মেরুতে? জানান ইসরোকে! সঠিক উত্তরদাতাদের কমেন্টের উত্তর দেবে ইসরো। সম্প্রতি এমনই একটা টুইট পোস্ট করা হয়েছে ইসরোর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে। আর টুইট শেয়ার
শেষ আপডেট: 29 August 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: চাঁদে কী খুঁজতে যাচ্ছে চন্দ্রযান? কী রহস্য লুকিয়ে রয়েছে চাঁদের দক্ষিণ মেরুতে? জানান ইসরোকে! সঠিক উত্তরদাতাদের কমেন্টের উত্তর দেবে ইসরো। সম্প্রতি এমনই একটা টুইট পোস্ট করা হয়েছে ইসরোর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে। আর টুইট শেয়ার হওয়ামাত্রই তাতে লাইক এবং কমেন্টের হিড়িক পড়ে গেছে।
ধীরে ধীরে চাঁদের কাছাকাছি চলে যাচ্ছে চন্দ্রযান ২। উৎকণ্ঠার প্রহর গুনছে ইসরো। চন্দ্রাভিযানে ভারতের সাফল্যের দিকে তাকিয়ে ১৩০ কোটি ভারতবাসী। আজ, ৩০ অগস্ট চাঁদের চতুর্থ কক্ষপথে পা রাখবে চন্দ্রযান। তার আগে এই প্রশ্নোত্তর পর্বের মজা নিচ্ছেন টুইটারাইটরা। চাঁদে কী খুঁজতে যাচ্ছে চন্দ্রযান, তার বহুবিধ কমেন্ট পড়েছে ইসরোর টুইটে।
https://twitter.com/isro/status/1167087168075882496?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1167087168075882496&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fviral%2Fwhat-will-chandrayaan-2-find-on-moon-asks-isro-twitter-is-buzzing-with-replies-2230915.html
বৃহস্পতিবার রাতে এই টুইট শেয়ার করে ইসরো। তার পর থেকে রি-টুইট হয়েছে ৩০০০ বার। কেউ বলেছেন, চাঁদে জল খুঁজতে যাচ্ছে চন্দ্রযান। কারোর দাবি, জল তো বটেই, চাঁদের প্রাণের অস্তিত্ব খুঁজে বার করবে চন্দ্রযান। কেউ কেউ আবার লম্বা একটা তালিকাও রি-টুইট করে দিয়েছেন, যাতে রয়েছে বরফ, খনিজ উপাদান, জ্বালানি যেমন হিলিয়াম, জীবাশ্ম, ফুটপ্রিন্ট ইত্যাদি।
দেখে নেওয়া যাক সেই সব টুইট—
https://twitter.com/RashmiBharti20/status/1167087810710360064?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1167087810710360064&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fviral%2Fwhat-will-chandrayaan-2-find-on-moon-asks-isro-twitter-is-buzzing-with-replies-2230915.html
https://twitter.com/naveenverma6495/status/1167088213267116032?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1167088213267116032&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fviral%2Fwhat-will-chandrayaan-2-find-on-moon-asks-isro-twitter-is-buzzing-with-replies-2230915.html
https://twitter.com/Ranjit_K61/status/1167092963169599489?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1167092963169599489&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fviral%2Fwhat-will-chandrayaan-2-find-on-moon-asks-isro-twitter-is-buzzing-with-replies-2230915.html
https://twitter.com/Piyush_Thinks/status/1167107875954556928?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1167107875954556928&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fviral%2Fwhat-will-chandrayaan-2-find-on-moon-asks-isro-twitter-is-buzzing-with-replies-2230915.html
২০ অগস্ট সকাল সাড়ে ৯টার মধ্যে লিকুইড চেম্বার ইজেক্ট করে লুনার অরবিটে ঢুকে গিয়েছিল চন্দ্রযান। ১৭৩৮ সেকেন্ড লেগেছিল প্রথম কক্ষপথে পা রাখতে। পর দিন, ২১ অগস্ট চাঁদের প্রথম কক্ষপথের পরিধি ছাড়িয়ে দ্বিতীয় কক্ষপথে ঢুকে পড়ে চন্দ্রযান ২। আজ সকালে পৌঁছল তৃতীয় কক্ষপথে। ৩০ অগস্ট চতুর্থ কক্ষপথ ১৬৪ কিলোমিটারে পৌঁছবে সন্ধে ৬টা নাগাদ। ফাইনাল অরবিট বা পঞ্চম কক্ষপথে পৌঁছবে ১ সেপ্টেম্বর সন্ধা ৭টা নাগাদ।
আরও পড়ুন:
https://www.four.suk.1wp.in/news-national-countries-are-racing-to-moons-south-pole-isro-explains-why/